অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণে দ্রুত সংস্কারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
শেরপুর জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত খানবাড়ি মসজিদটি। মসজিদের দরজায় খোদাই করা শিলালিপিতে হিজরী ১০১৬ ও ইংরেজি ১৬০৮ সালের উল্লেখ রয়েছে। সেই হিসাবে মসজিদটির ইতিহাস প্রায় চার শতাব্দীরও বেশি পুরোনো। স্থানীয় ইতিহাস ও প্রবীণদের বর্ণনায়, স্থাপনাটির সঙ্গে বাংলার নবাবী আমলের নানা ইতিহাসও জড়িয়ে রয়েছে।
মসজিদের মূল ভবনের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৩০ ফুট করে। দেয়ালের গাঁথুনি প্রায় চার ফুট পুরু। চুন-সুরকির নির্মাণশৈলী, ভেতরের মেহরাব, ফুল ও ফুলদানির নকশাসহ বিভিন্ন কারুকাজে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যশিল্পের নিপুণতা। এক গম্বুজবিশিষ্ট এই মসজিদের নির্মাণশৈলী প্রাচীন স্থাপত্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করছে।
মসজিদের মূল ভবনের ভেতরে একসঙ্গে প্রায় ৩০ জন মুসল্লি তিন কাতারে নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া বারান্দায়ও নামাজ পড়েন মুসল্লিরা। ছোট পরিসরের এই মসজিদটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, মসজিদটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে তত্ত্ব বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হলেও প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় স্থাপনাটির বিভিন্ন অংশ ক্রমেই নাজুক হয়ে পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












