৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ও উপজাত হিসেবে প্রাপ্ত কনডেনসেট বিক্রি করে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১৪৮ কোটি টাকা করপূর্ব মুনাফা করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ।
বিদায়ী অর্থবছরে নিজেদের পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো থেকে ৪ হাজার ৮২৮.৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে তা বিক্রি করে প্রতিষ্ঠানটি। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিএফসিএলের জনসংযোগ বিভাগ।
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকায় পেট্রোবাংলার কার্যালয়ে বিজিএফসিএলের ৭১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওয়াছিম জাব্বারের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নানসহ পেট্রোবাংলা ও বিজিএফসিএলের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।
বিজিএফসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বিজিএফসিএল পরিচালিত তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের ৩৮টি কূপ থেকে দৈনিক ৪৬৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে তা দেশীয় পাঁচটি বিতরণ কোম্পানির মাধ্যমে বিক্রি করা হয়।
এছাড়া ওই অর্থবছরে গ্যাসের উপজাত হিসেবে দিনে প্রায় ৩৫২ ব্যারেল হারে ২০৪.৯২ লাখ লিটার কনডেনসেট উৎপাদন ও বিক্রয় করা হয়। উল্লিখিত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি কোষাগারে ১ হাজার ৪৮.৯৯ কোটি টাকা জামা করে বিজিএফসিএল। আর কোম্পানিটির করপূর্ব মুনাফা ১৪৭.৯২ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।