শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
স্থাপত্য-নিদর্শন:

পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব)

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৮

চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম
ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্বীন ইসলামী খিলাফতের অধীনে। মুসলিম সা¤্রাজ্যে আরবী ছিলো সাধারণ ভাষা। আরবী ভাষার মাধ্যমে মুসলিম বিশ্ব পেয়েছিলো একটা বিশেষ সামাজিক ঐক্য। মুসলিম বিশ্বে এক অংশ থেকে শিল্পী ও কারিগররা আর এক অংশে গিয়ে উপনিবিষ্ট হতে পেরেছে অনেক সহজে। এর ফলে মুসলিম বিশ্বের এক অংশের শিল্পরীতি ও কৌশল নীত হতে পেরেছে মুসলিম বিশ্বে আরেক অংশে অনেক সহজে।
মুসলমানরা পবিত্র মক্কা শরীফে পবিত্র হজ্ব পালন করতে যায় প্রতি বছর। যার ফলে মুসলিম বিশ্বের নানা অংশের মধ্যে ঘটে যোগাযোগ। এতে করে ভাব বিনিময় এবং পবিত্র দ্বীন ইসলামে বৈধ এমন রীতি-নীতি আদান প্রদান হয়। যা মুসলিম বিশ্বকে দিয়েছে একটা মানসিক ঐক্য। সর্বোপরি পবিত্র দ্বীন ইসলাম যেসব অঞ্চলে বিস্তার লাভ করেছে ও প্রতিষ্ঠা পেয়েছে তারা প্রায় সবাই হলো উঞ্চমন্ডলীয়। এই ভৌগোলিক কারণেও মুসলিম শিল্পকলাকে দিতে পেরেছে ঐক্য যাকে একত্রে বলা হয় ইসলামী শিল্পকলা তবে ইসলামী শিল্পকলাতে অবশ্য আঞ্চলিক বৈশিষ্ট্য বিদ্যমান। অনেকে আবার পবিত্র দ্বীন ইসলাম উনার শিল্পকলাকে চার ভাগে ভাগ করে আলোচনা করেছেন।


১. সিরীয়-মিশরীয়
২. মুররীয়, (এর মধ্যে পড়ে স্পেন, মরক্কো, আলজিরিয়া এবং তিউনিশিয়া)
৩. তুর্কি
৪. দক্ষিণ এশিয়া (যার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে)


ইসলামী শিল্পকলাই আবার মুসলিম শিল্পকলা হিসেবে পরিচিত। শিল্পকলা চর্চার ক্ষেত্রে পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে কিছু দ্বীনি রীতি-নীতি বিষয়ে কিছু বিধি-নিষেধ রয়েছে।
যেমন উম্মুল মু’মিনীন, হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র সূরা মায়িদা শরীফ পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সর্বশেষ পবিত্র সূরা। এই পবিত্র “সূরা” উনার মধ্যেই হালাল ও হারামের যেসব বিধি-বিধান বর্ণিত আছে, তা অটল। এগুলো রহিত হওয়ার নয়। তিনি এই বিধি বিধানের প্রতি বিশেষ যতœবান থাকার নির্দেশনা মুবারক দেন। (মুস্তাদরাকে হাকিম ২/৩১১)
পবিত্র সূরা মায়িদা শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَ الۡمَیۡسِرُ وَ الۡاَنۡصَابُ وَ الۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡهُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
অর্থ: “হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, প্রতিমা, প্রতিকৃতি, ছবি এবং ভাগ্য-নির্ধারক তীর এগুলি অপবিত্র, শয়তানের নিকৃষ্ট কাজ। কাজেই এসব কাজ থেকে তোমরা বিরত থাকো। অবশ্যই তোমরা সফলতা লাভ করতে পারবে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ: ৯০)


(اَلْأَنصَابُ) “আনসাব” বলতে আরবীতে বোঝায় পূজার জন্য বা বিশেষ আকৃতিতে নির্মিত পাথর অথবা পাথরের মূর্তি (যা প্রাণীর ছুরতে প্রদর্শিত হয়)।
পবিত্র কালামুল্লাহ শরীফে আরো বর্ণিত রয়েছে-
وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَ زَهَقَ الۡبَاطِلُ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَهُوۡقًا
অর্থ: “আর আপনি বলুন, ‘হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিলো”।
উপরোক্ত আয়াত শরীফ উনার শানে নূযূলে বর্ণিত রয়েছে- এই পবিত্র আয়াত শরীফ পবিত্র হিজরত মুবারকের পর পবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চারণ মুবারক করেছিলেন।


হযরত ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, পবিত্র মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পবিত্র মক্কা শরীফ প্রবেশ করেন, তখন পবিত্র বাইতুল্লাহ শরীফ উনার চারপার্শ্বে ৩৬০টি মূর্তি ছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সেখানে পৌঁছান, তখন উনার সম্মানিত জবান মুবারকে এ পবিত্র আয়াত শরীফটি উচ্চারিত করছিলেন, এবং তিনি স্বয়ং স্বীয় তরবারি মুবারক দ্বারা প্রত্যেক মূর্তির বক্ষে আঘাত করে যাচ্ছিলেন। [পবিত্র বুখারী শরীফ: ২৪৭৮, ৪৭২০, মুসলিম শরীফ: ১৭৮১]
প্রাণীর ছুরত তৈরী করা হচ্ছে পবিত্র দ্বীন ইসলাম উনার বিরোধী। তাই ইসলামী শিল্পকর্মে বা ইসলামী স্থাপত্যশিল্পে প্রাণীর মূর্তি বা ছুরত কোনভাবেই স্থান পায়নি। পবিত্র বুখারী শরীফেও মানুষ এবং প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে সুবিধাভোগী তথাকথিক কিছু আলেম এ বিষয়ে নিজের ইচ্ছামতো মনগড়া যুক্তি উপস্থাপন করেছে। তবে পবিত্র দ্বীন ইসলাম উনার হুকুম-আহকামে গাছপালা আঁকার উপর কোন নিষেধাজ্ঞা নেই। নেই বাড়ি-ঘর-নদী-পাহাড়-পর্বত আঁকার উপর কোন নিষেধাজ্ঞা। আর এই কারণেই মুসলিম সাম্রাজ্যে স্থাপত্যে এবং নকশাকলার উপর বেশি আধিপত্য বিস্তার দেখা যায়। (চলবে)


-মুহম্মদ নাইম।

আরও পড়ুন

সব ›
শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬ সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ ১ অক্টোবর, ২০২৬