ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন
ঐতিহ্য আর ইতিহাসের মিলমিশে তৈরি অপূর্ব এক সৃষ্টি মসলিন। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের সুতিবস্ত্র। বাংলাদেশের ঢাকার খ্যাতির অন্যতম উৎস ছিলো ঢাকাই মসলিন, যা তৈরি হতো শুধু ঢাকায়ই। আকাশের মতো নির্মল, স্ফটিকের মতো স্বচ্ছ আর পাখির পালকের মতো হালকা মসলিনকে বলা হতো ‘বোনা বাতাস’। যার আরেক নাম ছিলো ‘হাওয়ার ইন্দ্রজাল’।
তথ্যসূত্রে, এক পুরো শাড়ি আঙুলের আঙটিতে গুঁজে রাখা যেতো। ব্রিটিশ আমলে বাজার দখল আর কারিগরদের নিপীড়নের ফলে এই কাপড় প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শত বছরেরও বেশি সময় পর, একদল গবেষক ও তাঁতশিল্পীর নিরলস প্রচেষ্টায় সেই হারানো ঐতিহ্যে হাল ফিরছে।
হারিয়ে যাওয়া সূক্ষ¥তার গল্প:
ঢাকাই মসলিন শুধু একটি কাপড় নয়, এটি ছিলো একটি ঐতিহ্য। মসলিন বোনার আসল কৃতিত্ব ছিলো এর বুননের সূক্ষ¥তায়। মিহি মসলিন শাড়ির জন্য সুতাও হওয়া লাগতো মিহি। এই সুতা তৈরি করতে পারতেন তারাই, যাদের আঙুল ছিলো অত্যন্ত স্পর্শকাতর। যেকোনো রকম মানসিক অস্থিরতা কিংবা দুশ্চিন্তার মধ্যে সুতা কাটা যেতো না বলে জনশ্রুতি আছে। সুতা কাটার জন্যও আবহাওয়া হতে হতো শিশির ভেজা। তাই ভোরে অথবা সন্ধ্যার সময়টিকে বেছে নেওয়া হতো। অথবা একটি পাত্রে পানি রেখে কৃত্রিম আর্দ্রতা তৈরি করা হতো। তার ওপরই কাটা হতো সুতা। বিশেষ ফুটি কার্পাসের তুলা থেকে তৈরি সে সুতা এতটাই নাজুক ছিলো যে প্রখর সূর্যের তাপেও ছিঁড়ে যেতো।
তাঁতের বুননে কাপড় কতটা মোলায়েম আর টেকসই হবে তা নির্ভর করে বুননের থ্রেড কাউন্টের ওপর। অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি কাপড়ে লম্বালম্বি এবং আড়াআড়ি কতগুলো সুতা ব্যবহৃত হয়েছে। সেটিকেই বলা হয় থ্রেড কাউন্ট। ৮০ থ্রেড কাউন্ট অর্থাৎ এক বর্গ ইঞ্চি কাপড়ে লম্বায় এবং আড়াআড়ি আঁশিটি সুতার বুনন থাকতো।
ঢাকাই মসলিনের যে উত্তরসূরি জামদানি তাতে বেশির ভাগ ক্ষেত্রেই থ্রেড কাউন্ট থাকে ৪০ থেকে ৮০ বা ১০০ এর মধ্যে। কিন্তু সে যুগের ঢাকাই মসলিনে এই থ্রেড কাউন্ট হতো ৮০০ থেকে ১২০০-এর মধ্যে। আর এত বেশি থ্রেড কাউন্ট মানে হলো সেই কাপড় হতো অত্যন্ত নরম ও টেকসই।
ডোরাকাটা, মসৃণ, ছককাটা, রঙিন রং আর বুনন প্রণালি অনুযায়ী মসলিনকে ভাগ করা হতো। সূক্ষ¥, ব্যবহারিক আর বিন্যাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন নাম ছিলো মসলিনের। মলমল, আব-ই-রাওয়ান, শবনম, শরবন্দ, তনজেব, নয়নসুখ, বদনখাস আরো কত কী! বেশির ভাগ নামই ফার্সি আর আরবি শব্দ থেকে উদ্ভূত।
যদিও আমরা যে ঢাকাই মসলিনের কথা বলছি তা এক শতাব্দীরও বেশি আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অনেক দেশের জাদুঘরে পুরোনো মসলিনের শাড়ি, ওড়না বা অন্যান্য পোশাক দেখা যায়।
মসলিনের বিলুপ্তি:
১৭-১৮ শতকে মসলিন ছিলো বাংলার প্রধান রপ্তানি পণ্য। লন্ডন, প্যারিস, রোমসহ সবখানে ঢাকার কাপড় ছিলো আভিজাত্যের প্রতীক। তখনকার দিনে এক গজ ঢাকাই মসলিনের দাম ছিলো ৫০ থেকে ৪০০ পাউন্ড পর্যন্ত। আজকের মূল্যমানে সাত হাজার থেকে ৫৬ হাজার পাউন্ড। সেই যুগের সবচেয়ে ভালো সিল্কের চাইতেও এই মসলিন ছিলো ২৬ গুণ বেশি দামি।
কিন্তু ব্রিটিশ শাসনের পর মসলিন শিল্পের পতন শুরু হয়। আঠারো শতকের শেষ থেকেই অন্ধকারাচ্ছন্ন হতে থাকে ঢাকাই মসলিনের স্বর্ণযুগ। ইতিহাসে মসলিন তাঁতিদের আঙুল কেটে দেওয়ার কথা প্রচলিত থাকলেও গবেষকরা বলছে, প্রকৃত কারণ ছিলো করের চাপ, তুলা চাষের অপ্রতুলতা এবং ব্রিটিশ মিল-শিল্পের একচেটিয়া নীতি।
উনিশ শতকের মাঝামাঝি এসে প্রায় পুরোপুরি বিলুপ্ত হয় মসলিন উৎপাদন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ঔপনিবেশিক প্রতিষ্ঠানগুলো যেসব শিল্পের ওপর নির্ভর করতো, তার সব খুঁটিনাটি তারা নথিভুক্ত করতো। মসলিন তৈরির প্রতিটি ধাপের প্রক্রিয়ার বিস্তারিত বিবরণও লিখে রেখেছিলো তারা।
ইউরোপে যখন বিলাসবহুল এই কাপড়ের চাহিদা বাড়লো তখন অপেক্ষাকৃত সস্তা সংস্করণ উৎপাদন করার তাগিদ তৈরি হলো। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাংকাশায়ারের কাপড় ব্যবসায়ী স্যামুয়েল ব্রিটিশ সাম্রাজ্যের অর্জিত জ্ঞান আর নতুন প্রযুক্তির সমন্বয়ে উন্নত তাঁত দিয়ে লন্ডনের ক্রেতাদের জন্য বিপুল পরিমাণে কাপড় বানাতে শুরু করলো। ১৭৮৪ সাল নাগাদ তার কারখানায় কাজ করতো এক হাজার তাঁতি। তবে ব্রিটিশদের তৈরি মসলিন মানের দিক থেকে ঢাকাই মসলিনের ধারে কাছেও ছিলো না।
এই মসলিন বানানো হতো সাধারণ তুলা দিয়ে। এর থ্রেড কাউন্টও ছিলো অনেক কম। কিন্তু এর ফলে হঠাৎ করেই ঢাকাই মসলিনের চাহিদা কমে গেলো, তার সঙ্গে ছিলো দশকের পর দশকের অত্যাচার। দুয়ে মিলে ডেকে আনলো ঢাকাই মসলিনশিল্পের মৃত্যু।
হারানো ঐতিহ্যের খোঁজে:
বিলুপ্তির দেড় শতাব্দী পর ২০১৪ সালে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড ও বস্ত্র প্রকৌশলীরা মসলিন পুনরুদ্ধারের প্রকল্প হাতে নেন। প্রথম ধাপেই বড় চ্যালেঞ্জ ছিলো ফুটি কার্পাস গাছের সন্ধান পাওয়া। ফুটি কার্পাসের বীজ সংগ্রহ, তুলা চাষ ও প্রাচীন বুনন কৌশল নিয়ে গবেষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছরের গবেষণায় তাঁতশিল্পীরা জামদানি বুননের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিখে নিলেন মসলিনের কৌশল। অবশেষে ২০২০ সালের শেষ দিকে ৫০০ কাউন্টের মসলিন শাড়ি তৈরি সম্ভব হয়। ২০২০ সালের ডিসেম্বরে এটি ‘জিআই’ স্বীকৃতি পায়, যা এই ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত করে।
২০২২ সালে সরকার আনুষ্ঠানিকভাবে ঢাকাই মসলিনের পুনর্জন্ম ঘোষণা করে এবং নারায়ণগঞ্জের তারাবোতে শীতলক্ষ্যা নদীর তীরে ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করে। এখানেই শুরু হয় দ্বিতীয় ধাপ। বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণ। লক্ষ্য ছিলো কেবল ঐতিহ্য সংরক্ষণ নয়, বরং এটিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করা।
আরও পড়ুন
সব ›
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দারাসবাড়ি মসজিদ
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব)
চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্…
শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ
হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি…
সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয়
বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও…
পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে
মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,…
বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ
ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট…
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ…
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।