মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবিদুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকেরবিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্নগাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

বিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন

মেসুত প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:০৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় এই দরপতন হয়েছে। যদিও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি এবং তেলবাহী ট্যাংকারে হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে এখনো।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কমেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৭৯ ডলার ৯৪ সেন্টে নেমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই দিন লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর পৌঁছায় সর্বনিম্ন পর্যায়ে। অথচ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি এখনো অব্যাহত রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে দেশটি। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার অভিযোগও তুলেছে তেহরান।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ভূপাতিত করেছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি। ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

এছাড়া সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসির নৌবাহিনী জানায়, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ধরে যায়।

তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা এসব ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।

একই সঙ্গে ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা না করতে জাহাজগুলোকে হুঁশিয়ার করেছে আইআরজিসির নৌবাহিনী।

এছাড়া ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ… ২ মিনিট আগে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্… ৪ মিনিট আগে ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা… ৫ মিনিট আগে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়া… ৭ মিনিট আগে আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথ… ৭ মিনিট আগে দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৯ মিনিট আগে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২ এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখান… ১১ মিনিট আগে ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ১০ ঘণ্টা আগে গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় ১০ ঘণ্টা আগে আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক… ১০ ঘণ্টা আগে কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক ১০ ঘণ্টা আগে ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ১০ ঘণ্টা আগে