আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স: প্রিন্সিপালস, অ্যাপ্রোচেস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি মানসম্মত ও ফলপ্রসূ গবেষণা পরিচালনার ক্ষেত্রে গবেষণা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও যথাযথ অনুশীলনের কোনো বিকল্প নেই। একটি গবেষণার সফলতা অনেকাংশেই নির্ভর করে উপযুক্ত গবেষণা পদ্ধতি নির্বাচনের ওপর। গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্ধতি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গবেষণার প্রাথমিক পর্যায়ে পদ্ধতি নির্বাচনে ভুল হলে পরবর্তী সময়ে যত শ্রম, সময় ও মেধা বিনিয়োগ করা হোক না কেন, তা থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব নয়। সামাজিক বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে সময়ের সঙ্গে নতুন নতুন চিন্তা, তাত্ত্বিক কাঠামো ও গবেষণা পদ্ধতির সংযোজন ঘটছে। এসব পরিবর্তন ও আধুনিক প্রবণতার সঙ্গে শিক্ষকদের পরিচিত হতে হবে এবং নিজেদের গবেষণাচর্চায় সেগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
উপাচার্য আরও বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা গবেষণা পদ্ধতির মৌলিক নীতিমালা, গবেষণা দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে গুণগত ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার চর্চা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এতে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
সব ›
দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
বিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে…
গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখান…
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।