মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার বরকতে- দেশের বুকে রয়েছে বিপুল পরিমাণ মহামূল্যবান ইউরেনিয়াম। বাংলাদেশের ইউরেনিয়াম অনেক বেশী গুণগত মান সম্পন্ন। ভারতসহ দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণেই তা উত্তোলন হচ্ছে না। হিন্দুস্থান টাইমস ও কুখ্যাত প্রথম আলো তথা ভারত-আমেরিকার কুচক্রীরা একযোগে ষড়যন্ত্র করছে। জনগণকে জনসচেতন হতে হবে ইনশাআল্লাহ। (১ম পর্ব)
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
কত আশ্চর্য মিল? একই প্রচারণা! একই পদচারনা! বাংলাদেশের সম্পদ, সমৃদ্ধির বিরুদ্ধে কি অদ্ভূত একাকার ষড়যন্ত্র।
গত ২৬ শে এপ্রিল Hindustan Times বাংলা খবরে হেডিং হয়েছে-
" Cox's Bayar: বাংলাদেশে হুলুস্থূল! সমুদ্রসৈকতে ইউরেনিয়াম সমৃদ্ধ বিরল খনিজ? উত্তোলনের উদ্যোগ নেই"
খবরে দাবি করা হয়- “Cox's Bayar: বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের পর এবার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে মূল্যবান সম্পদের ভা-ারের হদিস পেলেন গবেষকরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ওপার বাংলায়। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি সরকার। জানা গেছে, সেখানে কিছু এলাকার বালিতে মূল্যবান খনিজ ভা-ারের সন্ধান পাওয়া গিয়েছে।”
কক্সবাজারের বালিতে ইউরেনিয়ামের কোনও অস্তিত্ব খুঁজে পাননি গবেষকেরা। তবে তেজস্ক্রিয় ধাতু-সহ বেশ কিছু মূল্যবান খনিজ পাওয়া গেছে।
একই দিনে বাংলাদেশে চিহ্নিত ডিপ স্টেট এজেন্ট, বাংলাদেশ ও মুসলমানের বিরোধী দালাল প্রথম আলো পত্রিকায়ও হেডিং হয়েছে-
“কক্সবাজারের বালুতে কি আসলেই ইউরেনিয়াম সমৃদ্ধ বিরল খনিজ আছে, কেন উত্তোলন হচ্ছে না”
খবরে দাবি করা হয়-
কক্সবাজার সমুদ্রসৈকতের বালুতে শিল্পে ব্যবহারযোগ্য মূল্যবান আটটি বিরল খনিজ পদার্থের সন্ধান পেয়েছিলেন গবেষকেরা গত শতকের ষাটের দশকে। এই গবেষণার ধারাবাহিকতায় ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ‘কক্সবাজার খনিজ বালি আহরণ কেন্দ্র’ (বিএসএমইসি)। গবেষকেরা ১৫টি খনিজসমৃদ্ধ এলাকা চিহ্নিত করেছিলেন।
কক্সবাজারের বালুতে ইউরেনিয়ামের কোনো অস্তিত্ব খুঁজে পাননি গবেষকেরা। তবে তেজস্ক্রিয় ধাতুসহ বেশ কিছু মূল্যবাদ খনিজ পাওয়া গেছে।
অর্থাৎ কক্সবাজারে ইউরেনিয়াম নাই এ মিথ্যা তথ্য প্রচার ও প্রতিষ্ঠায় দুটি পত্রিকা এক ও অভিন্ন।
অথচ বাংলাদেশের অনেক গণমাধ্যমে ২৬ শে জানুয়ারী ২০২০ সালে খবর শিরোনাম হয়-
“কক্সবাজারের ভূ-গর্ভস্থ মাটি ও পানিতে উচ্চমাত্রায় ইউরেনিয়াম”
কক্সবাজারের ভূ-গর্ভস্থ মাটি ও পানিতে উচ্চমাত্রায় ইউরেনিয়ামের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকীর নেতৃত্বে একদল গবেষক। যা এর আগে সিলেট ও মৌলভীবাজারে প্রাপ্ত আকরিকের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চমানের। গত ১০ বছর ধরে তারা গবেষণা করছেন।
কক্সবাজারের মাটি ও পানির নমুনা সংগ্রহ করে জাপানে পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের এই গবেষণাপত্রটি গত ৯ জানুয়ারি বিশ্বখ্যাত বিজ্ঞান জার্নাল সায়েন্সডাইরেক্ট ডটকম-এ (গ্রাউন্ড ওয়াটার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের মুখপত্র) প্রকাশিত হয়েছে।
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আশরাফ আলী সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলে বলা হয়েছে, কক্সবাজারের ভূ-গর্ভস্থ মাটিতে থাকা জিরকন ও মোনাজাইটে ৯৯০ পিপিএম মাত্রারও বেশি ইউরেনিয়াম রয়েছে। ওই মাটিতে থাকা জিরকন ও মোনাজাইটে ৮৫০ দশমিক ৭ পিপিএম থেকে ৯৯০ দশমিক ৬ পিপিএম মাত্রার ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
অধ্যাপক ড. আশরাফ জানান, ওই গবেষণায় অনুসন্ধানের জন্য ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন ১৮ দশমিক ৯ মিটার গভীর থেকে মাটি সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন মিটারের মধ্যেই সবচেয়ে বেশি জিরকন ও মোনাজাইট পাওয়া যায়। কক্সবাজারের মাটিতে ১ দশমিক ১ পিপিএম থেকে ৩৩ দশমিক ৪ পিপিএম পর্যন্ত ইউরেনিয়াম এবং ৬ দশমিক ৩ পিপিএম থেকে ২০২ দশমিক ৩ পিপিএম থোরিয়াম পাওয়া যায়। আর এই মাটিতে মোনাজাইটের পরিমাণ ৩.২৮ শতাংশ এবং জিরকনের পরিমাণ ২.৩৬ শতাংশ।
আর মোনাজাইট এবং জিরকন কণা নিজেই ৩৩৯৫ দশমিক ৯ পিপিএম থেকে ৩৯৩৭ দশমিক ৫ পিপিএম পর্যন্ত থোরিয়াম এবং ৮৫০ দশমিক ৭ থেকে ৯৯০ দশমিক ৬ পিপিএম পর্যন্ত ইউরেনিয়ামসমৃদ্ধ, যা সাধারণ মাত্রার তুলনায় অনেক সমৃদ্ধ। সাধারণ মাত্রায় থোরিয়াম থাকে ২৭৫ দশমিক ৫ পিপিএম থেকে ৩১৮ দশমিক ৪ পিপিএম এবং ইউরেনিয়াম থাকে ২৫৬ দশমিক ৩ পিপিএম থেকে ২৯০ দশমিক ৫ পিপিএম পর্যন্ত। এটা বেশ সমৃদ্ধ এবং কম গভীরতায় থাকায় উত্তোলনও হবে খুব লাভজনক।
২০১০ খ্রিষ্টাব্দের শুরুর দিকে কক্সবাজারের ভূ-গর্ভস্থ পানীয় পানির রং পরিবর্তন ও পানি ঘোলাটে হওয়ার কারণ পরীক্ষা করতে গিয়ে পানির নমুনা পরীক্ষা করে ১০ পিপিএম মাত্রার ইউরেনিয়ামের অস্তিত্ব পান বিজ্ঞানী ড. আশরাফ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে ৫ গুণ বেশি। আর এ ফলাফলের পরই কক্সবাজারের মাটিতে উচ্চমাত্রায় ইউরেনিয়াম থাকার সম্ভাবনা থেকে এই গবেষণা চালানো হয়।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১১)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বর্তমান জ্বালানী সংকটে অনেক দেশই এখন কয়লার দিকে ঝুকছে। কয়লার উপর নির্ভরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশে বিপুল পরিমাণ কয়লার মজুদ থাকার পরও রহস্যজনকভাবে তা উত্তোলনে আগ্রহ নেই সরকারের। ৭ হাজার ৮০০ মিলিয়ন টন কয়লা মজুদের দেশে কয়লার ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ কেন?
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা: ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১০)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি, পুষ্টিগুণেও ভরপুর
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (১ম পর্ব)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুধু একটি মৃত্যুর খবর, নাকি একটি সমাজের ভবিষ্যৎ?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সস্তা জনপ্রিয়তার বিপরীতে সস্তা জনরোষের পথেই কী হাটতে চায় সরকার? মাত্র ১০/১৫ হাজার কোটি টাকার জন্য ওয়াদা খেলাফ করে বিদ্যুতের দাম আবার বাড়িয়ে মূল্যস্ফীতির আগুনে আরো ঘি ঢালছে সরকার। জনভোগান্তির জুলুম থেকে সরে আসতে হবে সরকারকে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












