আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
আল ইহসান ডেস্ক:
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগামে মসজিদে লুকিয়ে থাকা ২৩ বছর বয়সী সদস্য লতিফ ভাট হিন্দুত্ববাদী সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। গত বৃহস্পতিবার অভিযান চালানোর নাম করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ভিডিও কল করেছিলো নিরাপত্তা কর্মকর্তারা। তবে সে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভিডিও কলে লতিফকে বলতে শোনা যায়, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ আমার সঙ্গে আছেন। সে সময় কর্মকর্তারা তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলে, আমরাও তোমার সঙ্গে আছি।
গত ১১ নভেম্বর কুলগামের মিরবাজারের কাছে আখরান গ্রামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পুলিশ।
কুলগামের পুলিশ সুপার (এসএসপি) আনায়াত আলী বার্তা সংস্থা এএনআইকে বলেছে, নিরাপত্তা বাহিনী তাকে আত্মসমর্পণে রাজি করানোর ব্যাপক চেষ্টা চালায়। তাকে বলা হয়, সে এখনও তরুণ এবং সামনে পুরো জীবন পড়ে আছে। কিন্তু সে রাজি হয়নি। পরে রাত ২টা ৪৫ মিনিটের দিকে একটি মসজিদে ঢুকে গুলি চালানো হয়।
কর্মকর্তারা জানায়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং মসজিদের ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। অভিযান দীর্ঘ সময় ধরে চলে। বেলা ১১টার কিছু পর কাশ্মীর পুলিশ জানায়, অভিযানস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
হামাসের বীরত্ব:
ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে
সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও…
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে
আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়…
৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
হামাসের বীরত্ব:
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে…
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
আল ইহসান ডেস্ক: ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।