ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত এই ব্যয় বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বাড়াবে। ফলে অপ্রয়োজনীয় এই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এসব ভবন নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের তহবিল থেকে ব্যয় হবে এই অর্থ। স্থাপত্য অধিদপ্তর এসব ভবনের নকশা তৈরির কাজ করছে। দু-তিন মাসের মধ্যে নকশার কাজ শেষে শুরু হবে নির্মাণকাজ।
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে নির্মাণ ও মালপত্র কেনায় বড় ধরনের অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে অতীতে। এ কারণে মূল প্রকল্পে বড় ধরনের অনিয়ম-দুর্নীতির কথা শোনা না গেলেও গ্রিন সিটির কারণে বিতর্কিত হয়েছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এমন পরিস্থিতিতে নতুন করে আবার সেখানে অপ্রয়োজনীয় স্থাপনা তৈরির পেছনে পরমাণু শক্তি কমিশন এবং প্রকল্পের কর্মকর্তাদের স্বার্থ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।