ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আইন ও জিহাদ
পবিত্র সূরা আহযাব শরীফ উনার ০৯ থেকে ২৭ পর্যন্ত আয়াত শরীফ উনাদের সংক্ষিপ্ত তাফসীর:
তাদের এমন কথার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হলো-
وَاِذۡ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِهِمۡ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَ رَسُوۡلُهٗۤ اِلَّا غُرُوۡرًا-
‘আর স্মরণ করুন, মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিলো, তারা বলছিলো, মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ব্যতীত কিছুই নয়’ (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ১২)
তাদের এমন অপবচনের প্রেক্ষিতে আবার অবতীর্ণ হলো-
قُلِ ٱللَّهُمَّ مَـٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
(আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, আয় মহান আল্লাহ পাক!) আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা সার্বভৌমত্ব দান করেন এবং আপনি যার কাছ থেকে চান সার্বভৌমত্ব কেড়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং আপনি যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার কুদরতী হাত মুবারকে রয়েছে সকল ভালাই বা কল্যাণ। নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৬)
জিহাদের ময়দানে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দোয়া মুবারক শিক্ষাদান:
হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, খন্দকের দীর্ঘায়িত জিহাদের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করতে বলেছিলেন-
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا
‘আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের সংকট দূরীভূত করুন এবং আমাদের ভীতি দূর করুন’ (সিলসিলা ছহীহাহ হাদীছ শরীফ-২০১৮)
হযরত আব্দুল্লাহ ইবনু আবী ‘আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুশরিকদের বিরুদ্ধে দোয়া মুবারক করে বলেছিলেন-
عَنْ حضرت عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رضى الله تعالى عنه، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ "اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمِ الأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ"
হযরত আবদুল্লাহ ইবনু আবূ আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মিলিত কাফির বাহিনীর বিরুদ্ধে (খন্দকের যুদ্ধে) এভাবে মহাসম্মানিত দোয়া মুবারক করলেন যে, আয় মহান আল্লাহ পাক, আয় কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি সম্মিলিত কাফির বাহিনীকে পরাজিত করে দিন এবং তাদের কম্পমান করে দিন। (মুসলিম শরীফ, তাফসীরে ইবনে কাছীর- ৬/৩৯৬)
হযরত বারা ইবনে ‘আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, খন্দকের মাটি বহনকালে আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কবিতার নিম্নোক্ত চরণগুলি ইরশাদ মুবারক করতে শুনেছি।
اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا + وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا + وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
إِنَّ الْأُوْلَى قَدْ بَغَوْا عَلَيْنَا + إِذَا أَرَادُوْا فِتْنَةً أَبَيْنَا-
‘আয় আল্লাহ পাক! যদি আপনার অনুগ্রহ না থাকতো, তাহলে আমরা হেদায়াতপ্রাপ্ত হতাম না এবং আমরা ছদকাও দিতাম না, পবিত্র ছলাতও আদায় করতাম না’। ‘অতএব আপনি আমাদের উপরে শান্তি বর্ষণ করুন এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবেলা হয়, তাহলে আমাদের কদম মুবারকগুলো দৃঢ় রাখুন’। ‘নিশ্চয়ই প্রথম পক্ষ আমাদের উপরে বাড়াবাড়ি করেছে। যদি তারা ফিৎনা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা তা থেকে বিরত থাকবো’ (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০)
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৬ তম পর্ব)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












