আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ ২০ টাকার বেশি। অথচ কুড়িগ্রামে সেই আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। তাতেও মিলছে না পর্যাপ্ত ক্রেতা। ফলে লোকসান মেনে আলু বিক্রি করেও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। দাম বাড়ার আশায় হিমাগারে আলু রেখে এখন তাদের লোকসানের বোঝা আরও বাড়ছে।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে খরচ হয়েছে ২০ টাকার বেশি। এর মধ্যে শুধু হিমাগারভাড়া বাবদ ব্যয় ৯ টাকার বেশি। ফলে বর্তমান দামে বিক্রি করলে কেজিতে ৮ থেকে ৯ টাকা লোকসান হচ্ছে। কুড়িগ্রামের ছয়টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রীত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি খালি বস্তার সংকট, বস্তার বাড়তি দাম ও হিমাগারভাড়া বৃদ্ধিতে সংরক্ষণ ব্যয়ও বেড়েছে। মৌসুমের শুরুতে কেজিপ্রতি ১৪ থেকে ১৭ টাকা দরে আলু বিক্রি হলেও খরচের তুলনায় দাম কম থাকায় অনেকে বিক্রি না করে হিমাগারে রাখেন। কিন্তু পরে দাম আরও কমে যায়।
রাজারহাটের কৃষক আব্দুল্লাহ বলেন, “লাভের আশায় আলু সংরক্ষণ করেছিলেন। এখন ১১-১২ টাকায় বিক্রি করলে উৎপাদন খরচই উঠবে না। হিমাগারের ভাড়া যোগ হলে লোকসান আরও বাড়বে”।
কুড়িগ্রাম সদরের বাবর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, তাদের হিমাগারে ১১ হাজার টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার টন বিক্রি হয়েছে। এখনও ৫ হাজার টন অবিক্রীত, যার প্রায় এক হাজার টন বীজ আলু। আগামী দুই মাসে বাকি আলু বিক্রি করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা রিমা মনি শীল বলেন, “আলুর দাম ক্রমেই কমছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়ের মতে, উৎপাদন বেশি হওয়ায় সরবরাহ বেড়ে দাম কমেছে। হিমাগারে থাকা আলুর সঠিক ব্যবস্থাপনা করা গেলে বাজারদর বাড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে দ্রুত বিক্রির ব্যবস্থা না হলে কৃষকদের লোকসান আরও বাড়ার আশঙ্কা রয়েছে”।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে বসে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পাটের হাট।
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












