ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
বিশিষ্ট ছাহাবী হযরত সাহল বিন সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা খন্দকের জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিলাম। এ সময় আমরা পরিখা খনন করছিলাম ও কাঁধে করে মাটি বহন করছিলাম’।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, শীতের সকালে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরিখা খনন করছিলেন। এমন সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে আগমন করেন ও উনাদেরকে উৎসাহ দিয়ে দোয়ার তরতীব মুবারকে ইরশাদ মুবারক করলেন-
اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الْآخِرَهْ + فَاغْفِرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
‘আয় মহান আল্লাহ পাক! পরকালের আরাম ব্যতীত কোন আরাম নেই। অতএব আপনি আনছার ও মুহাজির উনাদেরকে ক্ষমা করুন’।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরো বলেন, জবাবে তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা বলে উঠেন-
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْجِهَادِ مَا بَقِيْنَا أَبَدَا
‘আমরা সেই কাওম, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারকে (হাত মুবারকে) জিহাদের বাইয়াত হয়েছি, যতদিন আমরা বেঁচে থাকবো’ (বুখারী শরীফ)
হযরত কাজী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরিখা খনন শেষ করেছিলেন ছয় দিনে। ঐতিহাসিক বিবৃতিগুলোতে এরকমই বলা হয়েছে।
হযরত বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ইবনে ইসহাক উনার বর্ণনায় এসেছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পরিখা খনন শেষ করলেন তখনই পবিত্র মদীনা শরীফ উনার উপকণ্ঠে এসে উপস্থিত হলো শত্রুবাহিনী। প্রায় ১০ হাজার কাফির সৈন্য ছাউনি ফেললো মুজতামাউল আসবালে। বনি গাতফান তাদের মিত্রশক্তি নজদী সেনাবাহিনীসহ অবস্থান গ্রহণ করলো উহুদ পর্বতের এক পাশে, নকমীর পিছনের দিকে।
ইত্যবসরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার প্রাণ উৎসর্গকারী ৩ হাজার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে পরিখার পাড়ে বিভিন্ন স্থানে অবস্থান গ্রহন করলেন। ঢাল হিসেবে পিছনে রাখলেন সালয়া পাহাড়কে। ফলে মুসলিম বাহিনী ও কাফির বাহিনীর মাঝে অন্তরায় হলো কেবল পরিখা। আর মহিলা ও শিশুদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান গ্রহণ করতে বললেন পেছনের পর্বত শিখরে।
বনী নাজিরের গোত্রীয় নেতা হুয়াই ইবনে আখতাব স্ব-স্থান থেকে গোত্র ত্যাগ করলো। প্রথমে গেলো কা’ব ইবনে কারাজির বাড়িতে। বনী কুরাইজার নেতা কা’ব তার স্বগোত্রীয়দের নিরাপত্তার স্বার্থে শান্তিচুক্তি করেছিলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে। সে কারণেই সে হুয়াইয়ের আগমন টের পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে খিল এটেঁ দিলো। হুয়াই বার বার দরজা খোলার অনুরোধ জানালো। কিন্তু কা’ব তার কথায় ভ্রƒক্ষেপই করলো না। বরং বললো, দেখো হুয়াই! আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি উনার বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। তিনি অত্যন্ত সজ্জন ও প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে একনিষ্ঠ। তিনি কখনোই কারো সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। এরকম রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না।
হুয়াই তবুও নাছোর বান্দা। সে এবার ধরলো ভিন্ন কৌশল। বললো, আমি তোমার অন্নে ভাগ বসাবো বলেই তো তুমি দরজা খুলছো না। কা’ব এবার রেগে গেলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বললো, আমাকে এমন অপবাদ তুমি দিতে পারলে? হুয়াই বললো, শোনো কা’ব! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে আমি এক বিশাল অভিযানের ব্যবস্থা করেছি। কুরাইশ, গাতফান ও আরো অনেক আরব গোত্র একত্রিত হয়ে এসেছে এবার। তাদের সঙ্গে আমরা তো আছিই। তারা সকলে আমার সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মূলোৎপাটন না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। নাউযুবিল্লাহ! সুতরাং তোমার জন্যও এসেছে এবার বিরাট সুযোগ। ইচ্ছা করলেই তুমি এখন হতে পারো এক সফল অধিনায়ক। (চলবে)
-০-
আরও পড়ুন
সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯)