মন্তব্য কলাম
লালদিয়া: উন্নয়নের স্বপ্ন, নাকি সার্বভৌমত্বের সওদা?
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
চট্টগ্রাম বন্দর- এই দেশের অর্থনীতির হৃদস্পন্দন। বাংলাদেশের আমদানি-রপ্তানির প্রায় নব্বই শতাংশ কার্যক্রম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বন্দরনির্ভর। এই বন্দরের লালদিয়া চরে একটি নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ডেনমার্কের এপি-মোলার মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে। সরকার বলছে এটি উন্নয়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার উন্নয়ন?
প্রথম আঘাত আসে চুক্তির গতিতে। আইএফসির প্রতিবেদনে প্রস্তাব জমা থেকে চুক্তি পর্যন্ত ৬২ দিন সময়সীমা ধরা হয়েছিল। বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে। শিপিং-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা হতবাক - দেশে একটি সাধারণ প্রকল্পও এত কম সময়ে অনুমোদন পায় না, সেখানে ৪৮ বছর মেয়াদি একটি চুক্তি হয়ে গেল বিদেশি কোম্পানির সঙ্গে।
দ্বিতীয় আঘাত মেয়াদে। সরকার বারবার বলেছে ৩৩ বছর। কিন্তু চুক্তির নথিতে মিলেছে ভিন্ন তথ্য। নথি অনুযায়ী লালদিয়া কনটেইনার টার্মিনাল ৪৮ বছর মেয়াদে পরিচালনা করবে এ অপারেটর - নির্মাণ তিন বছর, পরিচালনা ৩০ বছর, বাড়তি মেয়াদের সুযোগ ১৫ বছর। নথিতে স্পষ্টভাবে লেখা আছে 'ফিফটিন ইয়ার্স মাস্ট বি এক্সটেন্ডেবল'। অথচ বৈশি^ক মানদ- অনুযায়ী বিদেশি অপারেটরের সঙ্গে এ ধরনের চুক্তির মেয়াদ সাধারণত ২০-২৫ বছরের মধ্যে রাখা হয়।
তৃতীয় আঘাত মুনাফায়। কনসালট্যান্টের তথ্য অনুযায়ী, ৪৮ বছরের এই চুক্তিতে ২০৩০ সালে বাণিজ্যিক অপারেশন শুরু হলে মাত্র ১১ বছরেই বিনিয়োগ উঠে আসার প্রক্ষেপণ রয়েছে। অর্থাৎ ১১ বছরে বিনিয়োগ তুলে নিয়ে বাকি ৩৭ বছর বিশুদ্ধ মুনাফা। বাংলাদেশ পেল কী?
চতুর্থ আঘাত স্বচ্ছতায়। ৩৩ বছর মেয়াদি এই চুক্তির নানা তথ্য কেন প্রকাশ করছে না অন্তর্বর্তী সরকার, তা নিয়েও উঠেছে তীব্র প্রশ্ন। এবং সবচেয়ে বড় প্রশ্নটি রাজনৈতিক। সংসদবিহীন এই সময়ে অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের এমন গুরুত্বপূর্ণ চুক্তি করার এখতিয়ার আছে কি না, সেই প্রশ্নও তুলছেন রাজনীতিবিদ, বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।
বিনিয়োগ প্রয়োজন, বন্দরের আধুনিকায়ন জরুরি - এটি কেউ অস্বীকার করেন না। কিন্তু দরপত্র ছাড়া, সংসদের অনুমোদন ছাড়া, পূর্ণ চুক্তি প্রকাশ ছাড়া এবং জনগণের মতামত ছাড়া অর্ধশতাব্দীর জন্য একটি জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া - এটি উন্নয়ন নয়, এটি হলো ক্ষমতাহীন জনগণের ভবিষ্যৎ বন্ধক রাখা।
যে জাতি নিজের বন্দর ব্যবস্থাপনা করার যোগ্য নয় বলে বিশ^াস করে, সেই জাতি একদিন নিজের মাটিতেও পরবাসী হয়ে পড়ে।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












