রাজধানীর গণপরিবহন যেন চলমান কফিন, দৃষ্টিহীন প্রশাসন
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর রাজপথ, এলোমেলো ছুটছে নানা ধরনের গাড়ি। শহরের প্রতিটি সড়কে দেখা যায় তালি মারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা আর কালো ধোঁয়া ছড়িয়ে ছুটে চলছে বাস। যাত্রীবোঝাই এসব বাস আসলেই কি নিরাপদ বাহন নাকি চলমান কফিন, সে প্রশ্ন যেকোনো সচেতন মনে উঁকি দেয়!
ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম এমন পরিবহনেই প্রতিদিন হাজারও মানুষ জীবন হাতে নিয়ে গন্তব্যে যাতায়াত করছে। ব্রেক কবে ফেল করবে, চাকা কবে খুলে যাবে, কোনো কিছুরই নেই নিশ্চয়তা। অথচ ঝুঁকি নিয়েও বিকল্প না থাকায় চলতে হচ্ছে এসব বাসে।
যাত্রীরা বলছেন, ঢাকায় ও ঢাকা থেকে আশপাশের জেলায় চলাচল করা ৮০ শতাংশ গাড়ি ভাঙাচোরা। চাইলেও এসব যানবাহনে উঠা বন্ধ করা যায় না।
এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই।
চালকরা বলছেন, এক গাড়ির সঙ্গে আরেক গাড়ি লেগে বাসের নানান জিনিস ক্ষতিগ্রস্ত হয়। মালিক আগের মতন টাকা পায় না, তাই ঠিক করাতে পারে না।
আনফিট বাসের পেছনের গল্প আরও ভয়ংকর। সেই উত্তর খুঁজতে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সময় সংবাদ। অপরাধের সূত্র শুধু সড়কে নয়- অবৈধভাবে গড়ে উঠা অসংখ্য ওয়ার্কশপেও।
রাজধানীর উপকণ্ঠের ওয়ার্কশপগুলোতে ঘুরে দেখা গেছে, অদক্ষ কারিগরদের হাতেই তৈরি হচ্ছে বাসের বডি। সারা বছর চলা এ কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে আরও জোরালো হয়ে উঠে। দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হচ্ছে এ বাসগুলো।
ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, আমাদের মামলার পরিমাণ অনেক। আমরা রেগুলার মামলা করি। কিন্তু আটকের বিষয়ে যে কথা বলা হচ্ছে, সে সুযোগ আমাদের খুব একটা নেই। কারণ আমাদের তো ডাম্পিং স্টেশন নেই। ফলে আমি চাইলে একসঙ্গে ২০টি বাস আটক করে কোথাও রাখতে পারি না।
পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. হাদিউজ্জামান বলেন, ‘ঢাকার ৪২টি রুটে ৫-৬টি কোম্পানির আওতায় যদি বাস পরিচালনা করা যায় তাহলে এটা সহজ হবে। সরকার যদি এক্ষেত্রে ইনভেস্ট করে তাহলে এখানে যাত্রী সুবিধা বিবেচনায় উন্নত পরিবহন সার্ভিস দেয়া সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)