সড়ক-মহাসড়কে অলআউট অ্যাকশনে হাইওয়ে পুলিশ
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত বছর ঈদযাত্রার শুরুতেই সড়ক-মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে। সে অভিজ্ঞতা মাথায় রেখে হাইওয়ে পুলিশ এবার রমজানের শুরু থেকেই ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থানে। ইতোমধ্যে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ও টহল ব্যবস্থা।
হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চিহ্নিত সব স্পটে টহল জোরদারের পাশাপাশি গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। কেন্দ্রীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং বাড়ানো হয়েছে ড্রোন নজরদারিও। একই সঙ্গে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ। সংস্থাটির একাধিক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলছেন, এবারের ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজিসহ সকল অনিয়ম-অপরাধের বিরুদ্ধে অল আউট অ্যাকশন অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে হাইওয়ে পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত দেশের কোথাও ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থাটি প্রতিবারের মতো এবারও ঈদযাত্রা সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কে কড়া নজরদারিতে নেমেছে। দুর্ঘটনা ও যানজট ঠেকাতে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে ২৮৫টি দুর্ঘটনাপ্রবণ ‘ব্ল্যাকস্পট’ এবং ২০৭টি সম্ভাব্য যানজট স্পট। পাশাপাশি পরিবহন খাতে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
গতকাল জুমুয়াবার রাতে হাইওয়ে পুলিশের ডিআইজি (অ্যাডমিন) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঈদযাত্রায় দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে আগেভাগেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে সড়ক-মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি রোধেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।’
পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, রাস্তায় আমরা কোনো চাঁদা ওঠাতে দেব না- বৈধ হোক বা অবৈধ, কোনো চাঁদাই নয়। মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের নামেও সড়কে চাঁদা তোলা যাবে না। যদি তোলার প্রয়োজন হয়, তা টার্মিনাল থেকে তুলতে হবে। রাস্তায় লাঠিসোটা নিয়ে ভয় দেখিয়ে চাঁদা তোলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। সেই নির্দেশনাও দেওয়া আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












