ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান
আল ইহসান ডেস্ক:
বিশে^র অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অচলাবস্থা নিরসনে নতুন এক কৌশলী প্রস্তাব দেয়ার কথা ভাবছে তেহরান। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী দিয়ে সীমিতসংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে ইরান সরকার। তবে এক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে- তেলের দাম মেটাতে হবে চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ।
সাধারণত বিশ^জুড়ে জ্বালানি তেলের লেনদেন মার্কিন ডলারে সম্পন্ন হলেও বর্তমানে কেবল পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার তেলের কারবার রুবল বা ইউয়ানে চলে। ইরান যদি সফলভাবে তেলের বাণিজ্যে ইউয়ান চালু করতে পারে, তবে তা বৈশি^ক অর্থনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।