যেভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করলো ঘড়ি!
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ঘড়ির ব্যবহারকারীর জীবন বাঁচলো অ্যাপল ওয়াচের সতর্কীকরণ অ্যালার্মের সাহায্যে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই নারী ধন্যবাদ জানিয়েছে সংস্থাটিকে। এবার জানুন কি হয়েছিল ওই নারীর সাথে?
জানা গেছে, ওই নারীর নাম স্নেহা, সে দিল্লির এক নীতি গবেষক। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহা জানায়, গত ৯ এপ্রিল সন্ধ্যায় সে দ্রুত হৃৎস্পন্দন অনুভব করে। যদিও সেই সময় মানসিক চাপের কারণে সে এটিকে প্যানিক অ্যাটাক বলে মনে করেছিলো। তাই সে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামসহ পরিমিত পানি পানও করে।
তবুও এই অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। তবে সেই সময় সে হাতে ঘড়ি পড়েছিলো। আর এই সময় ডিভাইসটি তাকে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়। পাশাপাশি ঘড়িটি ‘অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন’ নামের একটি গুরুতর হার্টের সমস্যাও নিশ্চিত করে। যার ফলে সে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে ওঠে।
তবে প্রথমে সে বিষয়টিকে অবহেলা করলেও পরবর্তীকালে যখন সে লক্ষ্য করে প্রতি মিনিটে তার হৃদস্পন্দন ২৫০ বিটের উপর বেড়ে চলেছে, তখন সে ঘড়ির অ্যালার্ম পদ্ধতির মাধ্যমে সর্তক হয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়।
হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার দ্রুত তার চিকিৎসা শুরু করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক করার জন্য ডিসি শক দেয়। ডাক্তারদের মতে সঠিক সময় হাসপাতালে না পৌঁছালে তার প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












