বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে।" একই সঙ্গে তিনি জামাতের আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলের স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন হতে পারে। প্রার্থীদের যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।