যেভাবে চলছে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পাবনা সংবাদদাতা:
একাধারে অর্থ, জনবল আর অবকাঠামোগত সংকটে ভেঙে পড়েছে দেশের মানসিক চিকিৎসায় বিশেষায়িত একমাত্র প্রতিষ্ঠান ‘পাবনা মানসিক হাসপাতাল’র চিকিৎসাসেবা। হাসপাতালটিতে বিশেষায়িত ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে আধুনিক চিকিৎসার ছোঁয়া পাননি এখানকার রোগীরা। নেই প্রয়োজনীয় বিভিন্ন থেরাপি বা পুনর্বাসনমূলক চিকিৎসার ব্যবস্থা। চাইলেও নানা সংকটে রোগীদের পূর্ণাঙ্গ সেবা দিতে পারছেন না চিকিৎসকরা।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গুরুতর কিংবা সাধারণ মানসিক রোগীদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফেরাতে ওষুধের পাশাপাশি বিহেভিয়ার থেরাপি, সাইকোথেরাপি, মিউজিক থেরাপি এবং নানামুখী বিনোদন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বা চিকিৎসা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মানদন্ডেও এটি স্বীকৃত। কিন্তু প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় সাত দশক পেরিয়ে গেলেও ৫০০ শয্যার এই হাসপাতালে এসব কার্যকর চিকিৎসার তেমন সুযোগ নেই বললেই চলে। থেরাপি কিংবা কাউন্সেলিং দেওয়ার মতো পর্যাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও থেরাপিস্টও নেই। এতে রোগীরা মাসের পর মাস শয্যায় শুয়ে শুধু উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ আর ইঞ্জেকশনে মানসিক অস্থিরতা কমানো ও ঘুমিয়ে দিন পার করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেবা ব্যাহত হওয়ার মূল কারণ তীব্র জনবল ও অর্থ সংকট। পুরোনো আমলের সেই কাঠামো ও ব্যবস্থাপনাতেই চলছে হাসপাতাল। সৃষ্টি হয়নি নতুন পদ বা অন্যান্য উপযোগ। বর্তমানে হাসপাতালে ৩১টি অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে ৯টিই শূন্য রয়েছে। একইসঙ্গে আয়া, নার্স থেকে শুরু করে প্রতিটি পদে লোকবলের চরম ঘাটতি রয়েছে। প্রতিদিন বহির্বিভাগে সেবা নিতে আসা অতিরিক্ত রোগীর বিপরীতে চিকিৎসক সংকটের কারণে প্রত্যেক রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে চিকিৎসকদেরও স্বল্প সময়ে কেবল ওষুধের নাম লিখে দেওয়া ছাড়া আর কিছুই করার থাকছে না।
এ বিষয়ে পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নাইম আক্তার আব্বাসি বলেন, সুস্থ হতে সাধারণ বা নিউরোসিস রোগীদের ক্ষেত্রে ওষুধের ভূমিকা ৩০-৪০ শতাংশ। এদের ক্ষেত্রে কাউন্সেলিং, থেরাপি বা পুনর্বাসনমূলক চিকিৎসা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুতর বা সাইকোসিস রোগীদের জন্য ওষুধই প্রধান চিকিৎসা। আর আমাদের হাসপাতালে এরকম রোগীই বেশি ভর্তি থাকে। তবে তাদেরও কাউন্সেলিং বা পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন হলেও চিকিৎসক ও অন্যান্য সংকটে সেটি পর্যাপ্ত হারে দেওয়া সম্ভব হয় না। আর আউটডোরে তো একেবারেই সম্ভব হয় না।
হাসপাতালে পুনর্বাসন চিকিৎসার ব্যবস্থা নেই জানিয়ে এ কর্মকর্তা জানান, সরকারি মানসিক হাসপাতালে পুনর্বাসন চিকিৎসার ব্যবস্থা নেই। বরাদ্দ ও জনবল সংকট থাকলেও সর্বোচ্চ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। সম্প্রতি ১ হাজার ৩৬৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি ‘আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট’ এ রূপ নেবে এবং বিদ্যমান জনবল, অবকাঠামো ও সেবার সংকট কেটে যাবে বলে আশা রাখছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












