শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে এটিই এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক কর্মকর্তা মোতায়েন। রোববার ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
সোমবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। বর্তমানে তাঁরা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজই তাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ
মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ…
সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ…
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।