চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা নিতে বাংলাদেশীদের মধ্যে বাড়ছে বিদেশমুখী প্রবণতা। সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশীরা খরচ করছেন ৫০০ কোটি ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দেয়া এক প্রতিবেদনেও উঠে আসে একই তথ্য।
তবে এই তথ্যের সঙ্গে মেলে না বাংলাদেশ ব্যাংকের হিসাব। সংস্থাটির দেয়া তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত, এই প্রায় ৭ বছর সময়কালে বাংলাদেশীরা চিকিৎসার জন্য বিদেশে নিয়েছেন মাত্র ৫ কোটি ডলার। এরমধ্যে শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই বিদেশে নেয়া হয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার। যা আগের ৬ অর্থবছরের মোট পরিমাণের চেয়েও বেশি।
বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে চিকিৎসা ব্যয়ের বড় অংশই যাচ্ছে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে।
বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, যারা চিকিৎসার জন্য টাকাপয়সা নেয়, তারা যদি পাচারের উদ্দেশ্যে নেয়, তাহলে তো ব্যাংকে আসবে না। তারা পাচারের উদ্দেশ্যে নিলে হুন্ডিওয়ালাদের মাধ্যমে পাঠাবে। কিন্তু যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমী, যারা পাচার নয় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে যাবে।
চিকিৎসা খরচ বৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমতি ছাড়া এখন থেকে জনপ্রতি ৩০ হাজার ডলার বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। আগে এই সীমা ছিল অর্ধেক, অর্থাৎ ১৫ হাজার ডলার।
আরও পড়ুন
সব ›
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল
ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
নওগাঁয় ৯০ দিনে ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।