মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

আন নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১২:২৪

আল ইহসান ডেস্ক:

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত নৃশংস আগ্রাসনে মিয়ানমার রাষ্ট্র হিসেবে গণহত্যা চালিয়েছে- বিশ্ব আদালতের এই চূড়ান্ত ঘোষণার পর আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি অঙ্গনে নতুন এক প্রশ্ন জোরালোভাবে ফিরে এসেছে: পশ্চিমা বিশ্বের অস্ত্র নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে সময় মিয়ানমারের সামরিক বাহিনীকে কারা অস্ত্র, টহল নৌকা ও বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার সামনে আসে সন্ত্রাসী ইসরায়েলের নাম। ২০১৭ সালে রাখাইনে যখন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছিলো এবং কয়েক লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছিলো, ঠিক সেই সময়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারের জান্তা বাহিনীর কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছিলো তেল আবিব।

আইসিজের সাম্প্রতিক এই রায়- যেখানে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করার পাশাপাশি গাজা যুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় নতুন আইনি নজির তৈরি হয়েছে- দুই দেশের সেই পুরোনো সামরিক সম্পর্ক ও জবাবদিহিতার বিষয়টিকে নতুন প্রাসঙ্গিকতা দিয়েছে।

রাখাইন অভিযানের নেপথ্যে ইসরায়েলি অস্ত্র ও ‘কর্নার-শট’ প্রশিক্ষণ:

মানবাধিকার সংগঠন এবং মিয়ানমারের সরকারি নথিপত্র অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনীকে ১০০টিরও বেশি ট্যাংক, সশস্ত্র টহল নৌকা, আগ্নেয়াস্ত্র এবং আধুনিক নজরদারি সরঞ্জাম বিক্রি করেছিলো সন্ত্রাসী ইসরায়েল।

আদালতে নথিপত্র গোপন রাখার সরকারি প্রচেষ্টার পরও উন্মুক্ত উৎস থেকে মানবাধিকার কর্মীরা দুই দেশের সামরিক লেনদেনের সুস্পষ্ট প্রমাণ সংগ্রহ করে।

মিয়ানমার সেনাপ্রধানের ইসরায়েল সফর:

২০১৫ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল হ্লাইং ইসরায়েল সফর করে। সে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান পরিদর্শন এবং তৎকালীন ইসরায়েলি সেনাপ্রধান আইজেনকোটের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেছিলো।

পরের বছর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রপ্তানি বিভাগের প্রধান বারুচ মিয়ানমার সফর করে টহল নৌকা বিক্রির চুক্তি স্বাক্ষর করে। এর পরপরই ইসরায়েলি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘টিএআর আইডিয়াল কনসেপ্টস’-এর ওয়েবসাইটে মিয়ানমারের বিশেষ বাহিনীকে (যারা পরবর্তীতে রাখাইন অভিযানে অংশ নিয়েছিলো) যুদ্ধকৌশল এবং ইসরায়েলি ‘কর্নার-শট’ বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়ার ছবি প্রকাশিত হয়।

এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমারে চীনা ড্রোন ও অস্ত্র পৌঁছানোর গোপন মাধ্যম হিসেবেও সন্ত্রাসী ইসরায়েল কাজ করেছিলো বলে বিশ্লেষকদের একাংশের প্রতিবেদনে উঠে আসে।

ইসরায়েলি আদালতে গোপনীয়তার দেয়াল ও আইনজীবীদের লড়াই:

২০১৭ সালে রাখাইনে সহিংসতা চরমে পৌঁছানোর পর ইসরায়েলি আইনজীবী ইতাই ও অন্যান্য অ্যাক্টিভিস্টরা মিয়ানমারে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে।

এর আগে ইতাই সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলো, ‘অস্ত্র মিয়ানমারে পাঠিয়ে দেওয়ার পর তা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপর ইসরায়েলের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমরা জানি, রাখাইনে যে বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান।’

তবে ওই সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আদালতে দাবি করেছিলো, মিয়ানমারে অস্ত্র বিক্রি একটি ‘কূটনৈতিক বিষয়’ এবং এ বিষয়ে আদালতের কোনো এখতিয়ার নেই। শুনানিতে সরকারি আইনজীবীরা রুদ্ধদ্বার বৈঠকের দাবি জানায় এবং পররাষ্ট্র সম্পর্কের ক্ষতির অজুহাতে সুপ্রিম কোর্টের তিন বিচারক ওই মামলার রায় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা (গ্যাগ অর্ডার) জারি করে- যা কার্যত অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পথ সুগম করেছিলো।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সাথে ইসরায়েলের এই সামরিক সম্পর্ক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না; বরং এটি ছিলো দশকের পর দশক ধরে চলা একটি সুনির্দিষ্ট নীতির অংশ। ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর অনুসন্ধানী সাংবাদিক ব্রাউন (ছদ্মনাম) একে ‘উজি কূটনীতি’ হিসেবে অভিহিত করেছে।

তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র রপ্তানি লাইসেন্সের ৯৯ দশমিক ৮ শতাংশ আবেদনই অনুমোদন করে এবং বছরে প্রায় ৪ লাখ অনুমোদন তদারকির জন্য মাত্র হাতেগোনা কয়েকজন কর্মকর্তা থাকে। মিয়ানমার ছাড়াও গৃহযুদ্ধকবলিত দক্ষিণ সুদান, ১৯৯০-এর দশকে বসনিয়ায় গণহত্যাকারী সার্ব বাহিনী, রুয়ান্ডার হুতু মিলিশিয়া, চিলি, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা এবং ১৯৭০-এর দশকে আর্জেন্টিনার সামরিক জান্তার কাছে ইসরায়েলি অস্ত্র বিক্রির ইতিহাস নথিভুক্ত রয়েছে। এমনকি আর্জেন্টিনায় ৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সময় নিহত ৩০ হাজার মানুষের মধ্যে প্রায় ২ হাজার জন আর্জেন্টাইন ইহুদী থাকা সত্ত্বেও তেল আবিব অস্ত্র সরবরাহ বন্ধ করেনি।

ইসরায়েলি অ্যাক্টিভিস্টদের মতে, অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে (পশ্চিম তীর ও গাজা) দীর্ঘ সামরিক নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি কোম্পানিগুলো তাদের অস্ত্র ও প্রশিক্ষণকে ‘বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত’ হিসেবে বিশ্ববাজারে বিক্রি করে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের ১৬ মিনিট আগে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা ১৮ মিনিট আগে গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়… ১৯ মিনিট আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ২১ মিনিট আগে ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ৫ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ১ দিন আগে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে ২ দিন আগে সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও… ২ দিন আগে বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের ২ দিন আগে আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা ২ দিন আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়… ২ দিন আগে