সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া গেলে যুক্তিতর্কের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি বলেন, মঙ্গলবার জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি এবং প্রসিকিউশনের ফেসবুক পেজে তা সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, রোববার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ১৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
সব ›
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি…
ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তচাপ কোনোভাবেই …
৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫…
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর
বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্ত…
ই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমক
দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের ১০০টি প্রকল্পের মধ্যে এই প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে। ব…
বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ
মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ…
সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ…
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।