ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তচাপ কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমন অবস্থায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেয়া না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তার হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান।
তার আশঙ্কা, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ ইমরানের হৃদযন্ত্র, কিডনি ও চোখের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইমরানকে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান।
গত সোমবার দেশটির শীর্ষ বিচারপতিদের উদ্দেশে খোলা চিঠি লিখে বিশ্বকাপিজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার জানান, তার জরুরি চিকিৎসার ব্যবস্থা না হলে কারাগার থেকে জীবিত ফিরতে পারবেন কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে।
৩০ বছরের বেশি সময় ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্বপালন করছেন ডা. ফয়সাল সুলতান। তিনি পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব যেন তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার অনুমতি দেয়া হয়। চিকিৎসা নিতে দেরি হলে তার স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ডা. ফয়সাল সুলতান টেলিগ্রাফকে বলেন, ‘আমার কোনো রোগীর রক্তচাপ যদি এ ধরনের উচ্চ মাত্রায় থাকত, তাহলে আজ বা আগামীকালের মধ্যেই তাকে ভালো কোনো কিডনি বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতাম। কয়েক দিনের মধ্যেই তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।’
দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে ইমরান খানের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
চিকিৎসক বলেন, ‘দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যক্ষমতা ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। কারণ বেশি চাপের বিরুদ্ধে রক্ত পাম্প করতে গিয়ে হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। উচ্চ রক্তচাপের প্রভাব চোখের রেটিনার ওপরও পড়তে পারে। এসবই উচ্চ রক্তচাপের কারণে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তার মধ্যে অন্যতম।’
গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত খোলা চিঠিতে ইমরান জানান, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে এবং তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন।
তিনি বলেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত একাকী বন্দি করে রাখা হচ্ছে। ওই দিন তাকে ও তার স্ত্রীকে একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তার দাবি, দীর্ঘ সময় একাকী বন্দি থাকার কারণেই তার শারীরিক সমস্যাগুলো তৈরি হয়েছে।
কোভিড-১৯ মহামারির সময় ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ছিলেন ডা. ফয়সাল সুলতান। এ ছাড়া ইমরান খানের প্রতিষ্ঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
ডা. সুলতান বলেন, ‘বাস্তবতা হলো, দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে গুরুতর শারীরিক জটিলতা দেখা দেয়।’ তিনি আরও বলেন, ‘উচ্চ রক্তচাপের বিরুদ্ধে রক্ত পাম্প করতে গিয়ে হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হলে এর পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যেতে পারে।’
তার মতে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্থায়ী ক্ষতি এড়াতে সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি।
গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানের শারীরিক অবস্থার স্বাধীনভাবে মূল্যায়নের জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিতে হবে। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে আইনজীবীরা উদ্বেগ জানানোর পর আদালত এ নির্দেশ দেন।
সেদিন হাসপাতালে অপেক্ষা করছিলেন ডা. ফয়সাল সুলতান। কিন্তু ইমরানকে বেসরকারি হাসপাতালে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে কারাগারে ফেরত পাঠানোর উপযুক্ত বলে মত দেন।
ডা. সুলতান মনে করেন, একাকী বন্দি থাকাও ইমরানের শারীরিক সমস্যার অন্যতম কারণ হতে পারে। তাই দীর্ঘদিনের এই রোগীকে নিজের কাছে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইরান খানের এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা তার রক্তচাপের সমস্যার পেছনে ভূমিকা রাখতে পারে। তাকে দেখার ব্যাপারে আমার কোনো সন্দেহ বা দ্বিধা নেই।’
কারাগারে ইমরানের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তা নিয়ে তার সমর্থকেরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে তার ছেলেরাও আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়ককে হত্যা করা হতে পারে।
পিটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, ‘ইমরান খানের যারা চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করেছেন, তাদের সবাই সরকারের নির্দেশনায় কাজ করেছেন। কিন্তু তারা তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা তার শারীরিক অবস্থা সম্পর্কেও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘সময় ফুরিয়ে যাওয়ার আগেই সঠিক বিশেষজ্ঞ ও চিকিৎসা নির্ধারণের জন্য তার ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে তাকে দেখার সুযোগ দেয়া এখন অত্যন্ত জরুরি।’
আরও পড়ুন
সব ›
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি…
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জ…
৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫…
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর
বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্ত…
ই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমক
দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের ১০০টি প্রকল্পের মধ্যে এই প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে। ব…
বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ
মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ…
সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ…
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।