মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

আন নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১২:২১

আল ইহসান ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আশ্রয়হীন পরিবারগুলোর অনেকের তাঁবু পানিতে ডুবে গেছে, নষ্ট হয়েছে সামান্য সম্বলটুকুও। সামনে শীতের মাসগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।

চলতি মাসের শুরুতে এক ঝড়ো ও বৃষ্টিভেজা রাতে গাজার দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বালুর একটি বাঁধ ধসে চারজন নিহত হন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী আবদুল করিম আল-সাহার জানান, ধসে পড়া বালুর নিচে চাপা পড়েছিলেন তার মা। তাকে জীবিত উদ্ধার করা গেলেও আশপাশে চাপা পড়া অন্যদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না। পাশের একটি তাঁবু ধসের পর পুরোপুরি মাটির নিচে হারিয়ে যায়।

আল-সাহারের বাড়ি উত্তর গাজার বেইত হানুনে। দুই বছরের যুদ্ধের প্রথম দিকেই শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর ধ্বংসাবশেষ ইসরায়েল-নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’-এর পাশে পড়ে আছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে তিনি এখন পরিবার নিয়ে আল-মাওয়াসির একটি তাঁবুতে থাকছেন।

আল-সাহার বলেন, তার পরিবার ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। যুদ্ধের সময় আহত হওয়ার পর থেকে তিনি কাজ করতে পারছেন না। নেই কোনো আয় বা সঞ্চয়।

ক্ষতিগ্রস্ত ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল:

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে গাজায় ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষের একটি বড় অংশ এখন আল-মাওয়াসির মতো ঘনবসতিপূর্ণ তাঁবুশিবিরে বসবাস করছেন। এসব এলাকায় পর্যাপ্ত পয়োনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের আঞ্চলিক পরিচালক ওয়াধাহ হুবাইশি বলেন, গাজায় প্রতি শীতেই এমন দুর্যোগ দেখা দেয়।

তাঁবু বাঁচাতে পুরোনো খাবারের বস্তা, ভাঙা কাঠের ব্যবহার:

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে ত্রাণ সংস্থাগুলোও সীমিত সামর্থ্য নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা খাবারের কাঠের বাক্স ভেঙে তাঁবুর খুঁটি তৈরি করছেন। পুরোনো খাবারের বস্তা দিয়ে বানাচ্ছেন বালুর বস্তা, আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ধাতব হাঁড়ি দিয়ে তৈরি করছেন বন্যা প্রতিরোধের ব্যবস্থা।

তবে এসব উদ্যোগে সাময়িকভাবে কিছুটা সুরক্ষা মিললেও প্রবল বৃষ্টি ও পানিচ্ছ্বাসের মুখে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

প্রতিশ্রুতির তুলনায় গাজায় কম ঢুকছে ত্রাণবাহী ট্রাক:

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতি মাসে গাজায় ১৮ হাজার ট্রাক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিলো। কিন্তু ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মার্চের পর থেকে কোনো মাসেই এ সংখ্যা ১৩ হাজার ছাড়ায়নি। কোনো কোনো মাসে ট্রাক প্রবেশের সংখ্যা ৫ হাজারেরও নিচে ছিলো। বেসরকারি ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা অনেক ত্রাণবাহী যানেও পূর্ণ পরিমাণ পণ্য থাকে না।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম… ৮ মিনিট আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের ৯ মিনিট আগে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা ১০ মিনিট আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ১৪ মিনিট আগে ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ৫ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ১ দিন আগে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে ২ দিন আগে সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও… ২ দিন আগে বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের ২ দিন আগে আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা ২ দিন আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়… ২ দিন আগে