মুসলমানদের সমৃদ্ধির একমাত্র উপায় “সম্মানিত যাকাত ব্যবস্থা”
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণযুগের মুসলমানদের দুনিয়া কাঁপানো প্রভাব-প্রতিপত্তির মূল কারণ ছিল সম্মানিত যাকাত ব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়ন। যার বদৌলতে মুসলমানরা সমৃদ্ধির চূড়ান্ত সোপানে উপনিত হয়েছিলেন।
দুই একটি ঘটনা উল্লেখ করলেই সম্মানিত মুসলমানদের সমৃদ্ধির মাত্রা কিঞ্চিত উপলদ্ধি করা যাবে। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণের অব্যবহতি পরেই বেশ কিছু ফেৎনা প্রকাশ পেল। এর মধ্যে একটি হলো কিছু লোক সম্মানিত যাকাত দিতে অস্বীকার করলো। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি দীপ্ত কন্ঠে ঘোষণা করলেন- যারা উটের একটি রশিও যাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। উটের রশির কথা বলে তিনি সম্মানিত যাকাত উনার গুরুত্ব বুঝিয়েছেন। তখন অনেকেই বললেন- এখন আমাদের সামনে পাহাড়সম সমস্যা, এখন যদি যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়, তাহলে কি সম্মানিত দ্বীন ইসলাম দুনিয়ার যমীনে টিকে থাকবে? কিন্তু হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনার সিদ্ধান্তে অবিচল ছিলেন। পরবর্তীতে অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বলেছেন, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি যদি সম্মানিত যাকাত উনার ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্ত না নিতেন তাহলে সম্মানিত দ্বীন ইসলাম দুনিয়ার যমীনে টিকে থাকতেন না।
হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনিও হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার অনুসরণে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত ব্যবস্থা কায়েম করলেন।
হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত উনার মাঝামাঝি সময়ে মুসলমানদের আর্থিক অবস্থা এমন উন্নত হলো যে, হযরত আবূ হুরায়রা রদিয়াল্লাহু তায়ালা আনহু- যিনি একসময় অনেক সহ্য করেছেন। তিনি নিজেই বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মহামূল্যবান কাত্তানের কাপড় দ্বারা উনাদের নাক মুবারক পরিষ্কার করেছেন। তাহলে বাকী বিষয়গুলো কত উন্নত ছিল তা বলাই বাহুল্য।
বাংলাদেশের ৯৮ শতাংশ মানুষই মুসলমান। এখানে খুব সহজেই যাকাত ব্যবস্থা কায়েম করা যেত। কিন্তু কাফির-মুশরিকদের দ্বারা বিভ্রান্ত ও প্রতারিত গণতান্ত্রিক সরকারগুলো সম্মানিত যাকাত ব্যবস্থা কায়েমের কোশেশ না করে কাফির-মুশরিকদের দ্বারা প্রবর্তিত হাজার রকম করের বোঝা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। অথচ এসব অযৌক্তিক করের পরিবর্তে সবাইকে যদি যাকাত প্রদানের ব্যাপারে উৎসাহিত ও অনুপ্রাণিত করা সম্ভবপর হয় তাহলে এর সুফলও সবাই উপভোগ করতে পারতো। অর্থাৎ বাংলাদেশ বিশ্বের এক নম্বর সম্মৃদ্ধিশীল দেশ হতো।
-মুহম্মদ মনিরুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












