জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
দেশে তৈরি মদের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত মদের ওপর নতুন করে বড় অঙ্কের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।
নতুন এই প্রস্তাবিত সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে সরাসরি ৫০০ টাকা কর বসবে। সরকারের এই নতুন রাজস্ব নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে (Proposal to amend the third schedule of VAT act in Finance Bill)।
আবগারি শুল্কের পাশাপাশি যুক্ত হলো নতুন ভ্যাট (Nwe VAT Added Along with Excise Duty)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক প্রযোজ্য ছিল, কোনো ভ্যাট বা মূসক ছিল না। কোম্পানিটি এ যাবৎকাল পর্যন্ত তাদের উৎপাদিত পণ্যের বিপরীতে কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি পরিশোধ করে আসছিল।
তবে নতুন অর্থবছরের মেগা বাজেটে প্রথমবারের মতো আবগারি শুল্কের পাশাপাশি অতিরিক্ত ভ্যাট যুক্ত হওয়ার কারণে এখন থেকে কেরুর উৎপাদিত মদ পানে সেবনকারীদের বড় অঙ্কের বাড়তি অর্থ গুনতে হবে। এর ফলে বাজারে কেরুর তৈরি সব ধরনের মদের খুচরা মূল্য এক লাফে অনেক বেড়ে যাচ্ছে।
কিন্তু আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াওমুস সাবত (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃ খনন উদ্বোধন শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
২০০৩-২০০৪ অর্থবছরের জাতীয় বাজেটে বিএনপি-জামায়াত জোট সরকার মদ ও বিয়ারের ওপর শুল্ক কমানোর প্রস্তাব এবং একই সময়ে জায়নামাজের ওপর নতুন করে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছিল। অর্থাৎ তখনও জামাত মদের দাম কমানোর পক্ষেই ছিলো।
মদ নিয়ে নিয়ে বিগত বিএনপি সংসদে আলোচনায় একজন বলেছিলো দুনিয়াতে মদ খাওয়ার অভ্যাস না থাকলে বেহেশতে গিয়ে মদ খেতে গিয়ে তো বিপাকে পড়তে হবে। তৎকালীন সংসদ নেত্রী খালেদা জিয়া থেকে জামাতের সংসদরাও তখন হাস্যরোল বা ইতিবাচক মনোভাবে যোগ দিয়েছিলো। নাউযুবিল্লাহ।
পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক ফরমান-
* ‘হে মু’মিনগণ! নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা সফলকাম হও। (পবিত্র সূরা মায়েদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯০)।
* ‘শয়তান তো মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে মহান আল্লাহ পাক উনার স্মরণ এবং নামাযে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?’ (পবিত্র সূরা মায়েদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯১)
পবিত্র কুরআন শরীফে এরকম সুস্পষ্ট আয়াত শরীফ এবং অনেক হাদীছ শরীফ থাকার পরও
সৎকাজের আদেশ আর অসৎকাজের নিষেধের রাজনীতির দাবীদার জামাতীরা কী করে পারে? মদের বিরুদ্ধে না যেয়ে মদের পক্ষে কাজ করতে?
মদ নিষিদ্ধ করতে নয়!
মদের দাম বাড়ানোই তাদের গোস্বা, তাদের ক্ষোভ। তাদের রাগ! নাউযুবিল্লাহ।
প্রধামন্ত্রী তারেক রহমান জামাতীদের মুনাফেকী তার ভাষায় প্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্পষ্টত বলেছেন জামাত মুনাফেক। মুনাফেকের স্থান জাহান্নামের সর্বনি¤œস্তরে। আর এই নিকৃষ্ট জাহান্নামীরই নিকৃষ্ট মুনাফেকী করে জান্নাতের টিকিট বিক্রি করে। এদের থেকে মুসলমান সাবধান হোন।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












