ইতিহাসের এক বিস্মৃত নকীব:
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
, ১২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৮ জুন, ২০২৬ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
পলাশী বিপর্যয়ের পর এই উপমহাদেশে মুসলিম উম্মাহ যখন তাদের সিয়াসতি ও অর্থনৈতিক গৌরব হারিয়ে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তখন জালিম আরদালি ব্রিটিশ ফিরিঙ্গি এবং তাদের দোসরদের মূল লক্ষ্য ছিল মুসলমানদের ঈমান ও সংস্কৃতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। সেই ক্রান্তিকালে, যখন খ্রিষ্টান মিশনারিরা দলে দলে এসে সরল-সোজা মুসলমানদের ধর্মান্তরিত করার এক সর্বগ্রাসী হিড়িক তুলেছিল, তখন বাংলার বুকে এক অসামান্য মুজাহিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব। আজ ইতিহাস থেকে প্রায় হারিয়ে যাওয়া এই মহান মুজাহিদের জীবন ও কর্ম কেবল অতীত স্মরণের বিষয় নয়, বরং আজকের দ্বীনি ও সাংস্কৃতিক আগ্রাসনের যুগে এক গভীর দিকনির্দেশনা।
মুনশী মেহেরুল্লাহ সাহেব তিনি কোনো প্রাতিষ্ঠানিক বড় ডিগ্রিধারী ব্যক্তিত্ব ছিলেন না। তিনি দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তৎকালীন ফুরফুরা শরীফের সম্মানিত শায়েখ উনার খালিছ মুরিদ ছিলেন, উনার ফয়েজ এর দ্বারা প্রদীপ্ত হয়ে এই সাধারণ মানুষটি যখন নিজের মেধা, প্রজ্ঞা এবং ইখলাসের শক্তিতে জাগ্রত হলেন, তখন তিনি একাই বাতেলের পুরো সা¤্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। বাইবেল, গীতা, বেদ ও পুরাণের ঠুনকোতার ওপর গভীর পা-িত্য অর্জন করে তিনি যেভাবে খ্রিষ্টান পাদ্রী এবং উগ্র হিন্দুদের অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিয়েছিলেন, তা আজও তুলনামূলক ধর্মতত্ত্বের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। তাঁর অকাট্য যুক্তি ও উপস্থিত বুদ্ধির সামনে তৎকালীন বড় বড় মিশনারিরা যেভাবে লা-জওয়াব ও পরাজিত হয়েছিল, তা প্রমাণ করে যে- সত্যের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা বাতেলের কখনোই ছিলো না এবং এখনও নেই ।
কিন্তু মুনশী মেহেরুল্লাহ সাহেবের দূরদর্শিতা কেবল দ্বীনি বিতর্কের ময়দানেই সীমাবদ্ধ ছিল না। তিনি খুব ভালোভাবেই অনুধাবন করেছিলেন যে, একটি জাতিকে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে এবং নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে দ্বীনি ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। তাই তিনি নিজে মুসলমানদের বুঝিয়ে, নিজের জেব-এর অর্থ বিলিয়ে দিয়ে ‘মাদ্রাসায় কারামাতিয়া’ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মুসলিম অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে, অশিক্ষা ও অসচেতনতার কারণেই ধূর্ত মহাজন ও শোষক গোষ্ঠী মুসলমানদের ঈমান নষ্ট করার সুযোগ পাচ্ছে।
কলম এবং বয়ান-উভয় মাধ্যমকেই তিনি উম্মাহর জাগরণের হাতিয়ার বানিয়েছিলেন। কথিত রেভারেন্ড জন জমিরুদ্দিনের মতো কনভার্টেড খ্রিষ্টান পাদ্রীকে হেদায়েতের আলোয় ফিরিয়ে আনা কিংবা ইসমাইল হোসেন সিরাজীর মতো কিশোরকে ‘অনল প্রবাহ’ রচনার অনুপ্রেরণা দিয়ে মুসলিম সাহিত্যের ভিত গড়ে দেওয়া- তাঁর বহুমুখী কর্মযজ্ঞের কালজয়ী উদাহরণ। তিনি যখন মুসলমানদের দুর্দশার কথা বলতেন, তখন সভাস্থলে শোকের আবহ তৈরি হতো; আবার তিনি যখন বাতেলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন, তখন অবরুদ্ধ মুসলমানদের বুকেও সাহসের জোয়ার জাগতো।
দুর্ভাগ্যবশত, মাত্র ৪৫ বছরের সংক্ষিপ্ত জীবনে মুসলিম বাংলার জন্য এক অভেদ্য বর্ম তৈরি করে যাওয়া এই সিংহপুরুষকে আজ আমরা প্রায় ভুলতেই বসেছি। বর্তমান যুগে যখন মুসলমানদের দ্বীনি পরিচয়, সংস্কৃতি ও আমলের ওপর নতুন নতুন রূপে মনস্তাত্ত্বিক ও কাঠামোগত আঘাত আসছে, তখন মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেবের কর্মজীবন আমাদের জন্য এক পরম অমীয় পেয়ধারা।
মূল প্রতিপাদ্য এটাই যে- হতাশা কিংবা আপোসের নীতিতে নয়, বরং মুনশী মেহেরুল্লাহ সাহেবের মতো নিজেদের আত্মপরিচয় ও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে বাতিলের সমস্ত অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও কলম নিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। তবেই এই সমাজ ও উম্মাহ তাদের হারিয়ে যাওয়া গৌরব ও অস্তিত্বের নিরাপত্তা ফিরে পেতে সক্ষম হবে।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












