সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
তাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরানশিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশথাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধারপুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা
স্থাপত্য-নিদর্শন

মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৯)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, সকাল ৬:১৬ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯

ইরানে তৈমুরীয় যুগের সিরামিক্স শিল্প:
তৈমুরীয় যুগের মৃন্ময়পাত্রের উদাহরণ অত্যন্ত অপ্রতুল। যে কিছু অবশিষ্ট মৃৎপাত্রের নিদর্শন পরিদৃষ্ট হয় তাতে মোঙ্গল যুগের টেকনিক ও অলঙ্করণের ছাপ অতি স্পষ্ট। তবে মোঙ্গল যুগের মৃৎপাত্রের তুলনায় তা ভিন্নমানের বলে প্রতীয়মান হয়। পঞ্চদশ শতাব্দীতে ক্ষুদ্রাকৃতির প্রতিকৃতির উপস্থাপনের বিবেচনায় তৈমুরীয় যুগের মৃন্ময়পাত্রে চৈনিক প্রভাব বিশেষভাবে লক্ষণীয়।
প্রদর্শিত কোনো কোনো সিরামিক্সের ক্ষেত্রে বলা যায় যে, সেগুলো ইরানী মৃৎপাত্রের অবিকল মনে করেও অনেকে ভুল করে। এক্ষেত্রে আমেরিকার মেট্রোপলিটান মিউজিয়ামে সংরক্ষিত পঞ্চদশ শতাব্দীর শেষের দিকের একটি বাটির উল্লেখ করা যায়। এটির ক্ষীণ অবয়ব সাদা মৃত্তিকা বালু দ্বারা তৈরি এবং দীর্ঘকায় যা কালো রং দিয়ে রঞ্জিত। এই বাটির অলঙ্করণ প্রক্রিয়ার পটভূমিতে হালকাভাবে নীলবর্ণে মেঘমালা উপস্থাপিত হয়েছে। পঞ্চদশ শতাব্দীর এমন কিছু থালা ও বাটি পরিলক্ষিত হয় যা নীলকান্তমণি অথবা উজ্জ্বল সবুজের আবরণে উদ্ভিদ মটিফ ও স্ক্রোলকর্মে কালো অলঙ্করণ দ্বারা পরিবৃত।
আর এসব মৃৎপাত্র দাগিস্তান প্রদেশের কোবাট্চা হতে আনীত। পঞ্চদশ শতাব্দীর এসব মৃৎপাত্র এবং পরবর্তী ষষ্ঠদশ ও সপ্তদশ শতাব্দীর উদাহরণগুলোও দাগিস্তানের তৈরি মৃৎপাত্র হিসেবে গণ্য করা হয়।
পঞ্চদশ শতাব্দীতে ইরানীয় মৃৎশিল্পীগণ চকচকে মোজাইক শিল্পের অগ্রগতি কেবল জিইয়ে রাখেননি, বরং চতুর্দশ শতাব্দীর তুলনায় তারা এটির ব্যবহার বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিয়েছেন। জাঁকাল মোজাইক মসজিদ ও সমাধিসৌধের অভ্যন্তর ও বহির্দেয়ালের অলঙ্করণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে যার কিছু কিছু নিদর্শন বর্তমানে সংরক্ষিত আছে। এই জাতীয় মোজাইক অন্তর্ভুক্ত করে এমন আলঙ্কারিক মটিফ যাতে থাকে এরাবেস্ক, লতাযুক্ত পুষ্পস্ক্রোল, রোজেট বা ক্ষুদ্রাকৃতি গোলাপপুষ্পের অনুকৃতি ও বৈশ্বিক পুষ্পগুচ্ছ কোনো কোনো সময় বৃত্তাকার মেডেলে বন্ধনীযুক্ত হয়ে। এটির পটভূমি চিত্রিত হয় রূপালী নীল রঙে এবং প্যাটার্ন রঞ্জিত হয় সাদা, হলদে সবুজ ও বেগুনি-লাল রঙে।
পঞ্চদশ শতাব্দীতে তাবরিজে নির্মিত জাঁকাল মোজাইক অলঙ্করণের ইমারত হলো ব্লু মসজিদ (নীল মসজিদ) যা ব্লাক সীপ তার্কোম্যান (কালমেষ তার্কোম্যান) শাসক জাহানশাহের শাসনামলে (১৩৬৭-১৪৩৭) নির্মিত হয়েছিলো। ইস্পাহান বিশেষ করে পঞ্চদশ শতাব্দীর জাঁকাল মোজাইক অলঙ্করণে শোভিত ইমারতরাশির জন্য প্রসিদ্ধ ছিলো। এগুলোর মধ্যে সবচেয়ে ঐশ্বর্যম-িত ছিলো ইস্পাহানে দারব-ই-ইমামের মাজারের জমকালো তোরণ যার নির্মাণকাজ জাহানশাহের সময়ে ১৪৫৩ খৃ: সম্পূর্ণ হয়েছিলো। অত্যন্ত দৃষ্টিনন্দন তৈমুরীয় মোজাইকের নিদর্শন পরিদৃষ্ট হয় সমরকন্দে তাইমুরের কবর যা ইস্পাহানের মুহম্মদ কর্তৃক ১৩৩৪ খৃ: নির্মিত, মাশহাদে, শাহর-ই-সাবজে (কাশে) ও আমীর তাইমুরের প্রাসাদে যার নির্মাণকাজ আংশিকভাবে ১৩৯৫/৬ খৃ: সম্পন্ন হয়েছিলো। যদিও জাঁকাল মোজাইক শিল্পের কেন্দ্র হিসেবে ইস্পাহান প্রসিদ্ধ ছিলো, কিন্তু ইরানের সর্বত্র এই শিল্পের লালন ও বিকাশ ঘটেছিলো।

চিত্র: ইরানের সাফাবী যুগের মৃৎপাত্র।
(অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ১০টি পর্ব

মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র

  1. পর্ব ২ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (২) ৩ জুলাই, ২০২৫
  2. পর্ব ৪ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৪) ১৮ জুলাই, ২০২৫
  3. পর্ব ৫ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৫) ২৩ জুলাই, ২০২৫
  4. পর্ব ৬ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৬) ৩১ জুলাই, ২০২৫
  5. পর্ব ৭ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৭) ৭ আগস্ট, ২০২৫
  6. পর্ব ৮ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৮) ১৪ আগস্ট, ২০২৫
  7. পর্ব ৯ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৯) আপনি এখন এটি পড়ছেন
  8. পর্ব ১০ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (১০) ২৮ আগস্ট, ২০২৫
  9. পর্ব ১১ মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (১১) ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সব ১০টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব) পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব) ৩ দিন আগে ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন ৩ দিন আগে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দারাসবাড়ি মসজিদ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দারাসবাড়ি মসজিদ ৪ দিন আগে পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ১২ নভেম্বর, ২০২৬ শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬