মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৭)
বর্তমানে বিশ্বের বিভিন্ন স্মৃতি সংরক্ষণাগারে ও ব্যক্তিগত সংগ্রহে রাই মৃন্ময়পাত্রের নিদর্শন সংরক্ষিত আছে। ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর আর একটি গুরুত্বপূর্ণ মৃৎশিল্পের কেন্দ্র হলো কাশান যেখানে স্বনামধন্য ইরানী মৃৎশিল্পীদের মৃৎকারখানা বিদ্যমান ছিলো। মৃৎপাত্র ও টাইলসের জন্য কাশানের খ্যাতি চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছিলো যে, বিক্রয়ের সুবিধার্থে সব রকম টাইলসকে ‘কাশি’ বা ‘কাশানি’ টাইল হিসেবে আখ্যায়িত করা হতো।
এই দু’টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছাড়াও সুলতানাবাদ, সাভা ও নিশাপুর প্রভৃতি অঞ্চলে মৃৎশিল্পের বহু কেন্দ্র ছিলো যে স্থান হতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের মৃৎপাত্র সুসমভাবে নানা রঙে ও বর্ণে অলঙ্কৃত হয়ে উৎপাদিত হতো। ইরানের সর্বত্র মৃৎপাত্র শিল্পের এত কারখানা ছিলো যে, কোন ধরনের মৃৎপাত্র কোন মৃৎকারখানা থেকে উৎপাদিত হয়েছে তা নির্ণয় করা মোটেই সহজ ছিলো না।

চিত্র: রাই মৃৎপাত্র
সেলজুক যুগের খচিত, খোদাইকৃত ও পেইন্টিং অলঙ্করণের বিভিন্ন টাইপ বা প্রকারের ইরানী মৃৎপাত্র পরিলক্ষিত হয়। এগুলোর মধ্যে সেলজুক প্রশাসনিক তত্ত্বাবধানে মৃৎউৎপাদন কেন্দ্রের নানা ধরনের মৃৎপাত্র বিশেষ উল্লেখযোগ্য।
আর অন্যান্যগুলো সাধারণত কৃষককুল ও শ্রমজীবিদের মৃৎপাত্র হিসেবে শ্রেণি বিভাজন করা যেতে পারে। আব্বাসীয় আমলের ন্যায় সেলজুক কালপর্বের ইরানী মন্ময়পাত্র চৈনিক মৃৎপাত্রের কৌশল ও অলঙ্করণ প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়েছে বলে ধারণা করা যায়। ইরানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাইয়ে পরিদৃষ্ট ক্রিম বা ননী-শুভ্র রঙের বাটি, পিয়ালা ও কলসী প্রভৃতি পাত্রের অবয়ব চীনামাটির ন্যায় স্বচ্ছ ও পরিচ্ছন্ন। এসব মৃৎপাত্রে কেবলমাত্র ননী-শুভ্র রং ব্যবহৃত হয়নি, বরং রূপালী-নীল, নীলকান্তমণি হলদে পিঙ্গলবর্ণ এমনকি উজ্জ্বল সবুজ রঙের ব্যবহার প্রত্যক্ষ করা যায়।
একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর সেলজুক বিভিন্ন প্রকারের মৃন্ময়পাত্রে যেমন বাটি, ডিস, কলসী, থালা প্রভৃতিতে এরাবেক্স ও কুফিক অনুলিখন অত্যুজ্জ্বল ও অনুজ্জ্বল রঙে উপস্থাপিত হয়েছে। মৃন্ময়পাত্রের তৈরি রাই, কাশান, সাভা ও সুলতানাবাদ কেন্দ্রসমূহ ছাড়াও সেলজুক কালপর্বের দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে মেসোপটেমিয়ার রাক্কা ও সিরিয়া মরুপ্রান্তরের রুসাফাতে সিরামিক্স প্রস্তুতের কারখানা ছিলো।
বিভিন্ন প্রকারের উজ্জ্বল মৃত্তিকা বাটি, কলসী ও অন্যান্য পাত্রাদি এসব কারখানা থেকে উৎপাদিত হতো বলে জানা যায়।

চিত্র: রাই মৃৎপাত্রের নমুনা
(অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।
আরও পড়ুন
সব ›
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।