মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
স্থাপত্য-নিদর্শন

মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৮)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, সকাল ৭:২৮ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, দুপুর ১২:৪০

ইরানে মোঙ্গল যুগের সিরামিক্স শিল্প:

১২৫৮ খৃ: ইরান ও মেসোপটেমিয়া জয় করে মোঙ্গল-ইলখানগণ এই ভূ-ভাগে রাজত্ব প্রতিষ্ঠা করেন। বাগদাদকে শীতকালীন নিবাস হিসেবে মনোনীত করে ইলখানি শাসকগণ তাবরিজ, মারাগা ও সুলতানিয়া প্রভৃতি নগরে তাদের প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন। এসব দরবারি কেন্দ্রে মেসোপটেমিয়া ও ইরানের বিভিন্ন স্থানের শিল্পীগণ আসতে থাকেন এবং সব কিসমের শিল্পের বিকাশে প্রভূত অবদান রাখেন। মৃন্ময়শিল্প ছিলো সেগুলোর অন্যতম।
প্রাথমিক পর্যায়ে ইলখানি মৃৎশিল্পীগণ মৃৎপাত্র ও দেয়াল টাইলসের অলঙ্করণে পূর্বের রীতি অনুসরণ করেছেন এবং তাতে লক্ষণীয় তেমন পরিবর্তন সাধন করেননি। ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে ইরানী সিরামিক্সে অনুসৃত কৌশল ও প্যাটার্ন মোঙ্গলদের কালপর্বে ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে ও চতুর্দশ শতাব্দীব্যাপী চলমান ছিলো। মোঙ্গল যুগে সিরামিক্সের ক্ষেত্রে যে টেকনিক বা কৌশল প্রত্যক্ষ করা যায় তা হলো কালো ও নীলের সমন্বয়ে অনুজ্জ্বল পেইন্টিং, লাস্টারসহ অথবা রঞ্জক পদার্থ ও স্বর্ণসহ অত্যুজ্জ্বল পেইন্টিং ও রিলিফ বা উঁচু উঁচু করে প্রক্ষিপ্ত অলঙ্করণ। ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ হতে তারিখ সম্বলিত টাইলসও ছিলো।
রাই ব্যতিত পুরাতন সিরামিক্স কেন্দ্রসমূহে যেসব চমৎকার মৃৎপাত্র ও টাইলস তৈরি হতো তা কোনক্রমে সেলজুক যুগের প্রস্তুত চীনামাটির পাত্রাদি হতে নিম্নমানের নয়। কাশান, সুলতানাবাদ অঞ্চল, সুলতানিয়া, নিশাপুর, সমরকন্দ, সাভা ও মাশহাদ মোঙ্গল যুগের সিরামিক্স কেন্দ্রের মধ্যে অন্যতম। মোঙ্গল অভিযানের সাথে মৃন্ময়পাত্রের স্টাইলে বেশ বিবর্তন ঘটেছে এবং তাতে করে সিরামিক্সসহ ইসলামি শিল্পকলার ব্যাপক ভিন্নতা দেখা গিয়েছে।
চতুর্দশ শতাব্দীর শুরু হতে মোঙ্গল সিরামিক্স স্টাইল পূর্ণতা প্রাপ্ত হয়েছে। মোঙ্গল মৃৎপাত্রের ওপর চৈনিক নান্দনিক শিল্পের প্রভাব অত্যন্ত স্পষ্ট। এটি কেবলমাত্র মটিফ ধারকরা যেমন পুষ্পসমৃদ্ধ উদ্ভিদ, প্রস্ফুটিত লোটাস বা পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিকল্পনার প্রকৃতিকরণ পর্যন্ত পরিব্যাপ্ত। সুলতানাবাদ অঞ্চলে তৈরি রঞ্জিত অলঙ্করণসহ একগুচ্ছ মৃন্ময়পাত্রের উদাহরণ এই প্রসঙ্গে উপস্থাপন করা যায়। প্রাকৃতিক তরুরাজি ও ক্ষুদ্র লতা-গুল্মের মোজাইকসদৃশ প্যাটার্ন বাটি, থালা, কুজো আকারের পাত্রাদি এবং টাইলসের গোটা অবয়বের অলঙ্করণ প্রক্রিয়া সম্পন্ন করে অথবা এগুলোর সাথে সম্মিলিতভাবে উপস্থাপিত হয়ে থাকে কালো রূপালী নীল ও নীলকান্তমণি-এর রঙে।
এসব অলঙ্করণে পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে রূপালী-নীল অথবা কালো রঙে শামুকের ন্যায় পেঁচানো মটিফ। আবার কোনো কোনো ক্ষেত্রে রিলিফ-উঁচু উঁচু প্রক্ষিপ্ত-প্রক্রিয়ায় অলঙ্করণ সম্পন্ন করা হয়ে থাকে যেমন প্রত্যক্ষ করা যায় বিভিন্ন মৃৎপাত্রের অলঙ্করণে এবং তারকা-আকৃতির ও আয়তক্ষেত্রাকার টাইলসের অলঙ্করণ সজ্জায়। মোঙ্গল স্টাইলের মৃৎপাত্র চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত চলমান ছিলো যদিও পরবর্তীকালের মৃন্ময়পাত্রের অঙ্গ সজ্জায় কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক তরুরাজি, লতাগুল্ম, প্রস্ফুটিত পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালা প্রভৃতি বৈশিষ্ট্যাবলী মোঙ্গল মৃৎপাত্র ও টাইলসে উপস্থাপিত হতে দেখা যায়।

চিত্র: মঙ্গলযুগের সিরামিকের চায়ের ক্যাটলি।

চিত্র: মঙ্গল ষ্টাইলের সিরামিকের চায়ের কাপ।
(অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ৫ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬