মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৬)
ইরানে সেলজুক মৃৎপাত্র:
আব্বাসীয় শাসনপর্বের অষ্টম-দশম শতাব্দীতে মৃৎপাত্র ও টাইলসের বিভিন্ন প্রকারের ক্ষেত্রে যে বিকাশ ঘটেছিলো মেসোপটেমিয়া ও ইরানের উৎপাদন কেন্দ্রসমূহে তা পরবর্তী যুগপর্বে ভিন্ন ভিন্ন শাখা-প্রশাখায় পল্লবিত হয়ে নান্দনিক শিল্পে এক অভাবনীয় বিপ্লব সাধন করেছিলো। আর এরই ধারাবাহিকতায় সেলজুক তুর্কিদের ইরান বিজয় ইসলামী শিল্পকলার বিকাশ ও পুষ্টকরণে বিরাট ভূমিকা পালন করেছিলো।
একাদশ ও দ্বাদশ শতাব্দীর সেলজুক সুলতানগণ শিল্প, বিশেষ করে নান্দনিক শিল্পের বিরাট পৃষ্ঠপোষক ছিলেন এবং তারা তাদের দরবারে যেমন মার্ভ, নিশাপুর, হিরাত, রাই ও ইস্পাহানে শিল্পী ও সুনিপুণ কৌশলীদেরকে একত্রিত করেছিলেন। ফলে ভারী ও নান্দনিক শিল্পের প্রভূত উন্নতি সাধিত হয়েছিলো। সেলজুক ও তাদের পরবর্তী উত্তরাধিকার খাওয়ারজিম শাহদের পৃষ্ঠপোষকতায় ইরানি শিল্পীগণ এমন দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মৃৎপাত্রাদির সৃষ্টি করেছিলেন যা সত্যিই শিল্পের সমঝদারকে সম্মোহিত করতে পেরেছিলো।
মৃৎশিল্পের ক্ষেত্রে প্রাক-সেলজুক যুগের অপূর্ণ প্যাটার্ন ও কৌশলে পূর্ণতা নিয়ে এসেছিলেন দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর দক্ষ মৃৎশিল্পীগণ। বিভিন্ন মৃৎশিল্পের কেন্দ্রগুলোতে কৌশল ও প্রক্রিয়াগুলো যেমন লাস্টার অলঙ্করণ, একক ও একাধিক রঙে অত্যুজ্জ্বল ও অনুজ্জ্বল পেইন্টিং এবং খোদাইকর্ম সূক্ষ্মভাবে বিবেচনায় এনে প্রয়োগ করা হতো। আবার নতুন অলঙ্করণ পদ্ধতি যেমন উন্মুক্তকর্ম অত্যন্ত যতœসহ ব্যবহৃত হতো। তেহরানের নিকটবর্তী রাই নামক ঐশ্বর্যম-িত সেলজুক নগরটি মৃৎপাত্রের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিলো। রাই হতে প্রস্তুত বিভিন্ন প্রকারের মৃৎপাত্র বিরাট সংখ্যায় দেশের অভ্যন্তরে ও বাইরে বিক্রয়ের জন্য প্রেরিত হতো।

চিত্র: সেলযুগ আমলের মৃৎপাত্র।

চিত্র: সেলযুগ আমলের মৃৎপাত্র।

চিত্র: সেলযুগ আমলের মৃৎপাত্র।
(অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।
আরও পড়ুন
সব ›
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।