মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
স্থাপত্য-নিদর্শন

মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (১০)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, সকাল ৬:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৪

সাফাবী যুগের মৃন্ময়শিল্প দু’টি শ্রেণিতে বিন্যাস করা যেতে পারে। একটি শ্রেণিতে কেবলমাত্র সাফারী অলঙ্করণ বন্ধনীযুক্ত যা পা-ুলিপি-দ্যুতিকরণ, কম্বল ও বয়নশিল্পের অলঙ্করণরূপে আমাদের নিকট পরিচিতি লাভ করেছে। দ্বিতীয় শ্রেণিতে মিং চীনা বাসনের অনুকরণে ষষ্ঠদশ শতাব্দীতে ইরানীয় মৃৎশিল্পীগণ প্রকৃত মৃন্ময়পাত্রের।
উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং এসব মৃৎপাত্র সাফারী শাসকগণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ইরানী স্টাইলের সাথে চৈনিক ডিজাইনকে একীভূত করে তৈরি প্রাথমিক পর্যায়ের দু’টি থালা মেট্রোপলিটান মিউজিয়ামে সংরক্ষিত আছে। ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিকে সম্ভবত শাহ আব্বাসের শাসনামলে মৃৎশিল্পীগণ প্রকৃত মৃন্ময়পাত্রের ন্যায় শক্ত না হলেও আংশিক অথচ প্রকৃত মৃৎপাত্রের নিকটবর্তী চীনামাটির বাসনাদি তৈরি করতে সক্ষম হন। অনেক ইরানী মৃৎপাত্রকে চীনা মৃৎপাত্র হিসেবে ভুল ভাবতো অনেকে। এসব সাফারী সেমিমৃৎপাত্র ডিজাইন ও স্টাইলের ক্ষেত্রে গুণগত মানের দিক থেকে একইরূপ নয়। উৎকৃষ্ট এসব মৃৎপাত্র ষষ্ঠদশ ও সপ্তদশ শতাব্দীর বলে গণ্য হয়। চৈনিক ডিজাইন ইরানীয় মটিফের সাথে যুক্ত হয়ে সাফাবীয় মৃৎপাত্রকে মোহনীয় করে তোলে।
সপ্তদশ শতাব্দীতে ইরানে পরিভ্রমণকারী চ্যারডিনের মতে উৎকৃষ্টমানের মৃৎপাত্র সিরাজ, মাশহাদ, ইয়াযদ ও কিরমানে তৈরি হতো। সে বর্ণনা করেছে যে, ইরানী মৃৎপাত্র অত্যন্ত মনোমুগ্ধকর এবং ঔজ্জ্বল্য। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর সূচনাপর্বের এক শ্রেণির শুভ্র পারস্য উপসাগরের বন্দর ‘গোমব্রন’ এর সাথে যুক্ত করা হয়। কিন্তু এটি তার উৎপাদন স্থান নয়, বরং জাহাজযোগে প্রেরণ কেন্দ্র। ‘গোমব্রন’ টাইপের মৃৎপাত্র সাধারণত উঁচু অথবা নিচু পাদদেশসহ বৃহৎ পানপাত্রকে নির্দেশ করে যার ছিদ্রকৃত অলঙ্করণ উজ্জ্বল রং দ্বারা পূরণ করা হয়। চ্ছিদ্রকৃত অলঙ্করণ অনেক ক্ষেত্রে নীল অথবা কালো রং রঞ্জিত পুষ্পডিজাইনে শোভিত করা হয়।
চতুর্দশ শতাব্দীর শুরু হতে মোঙ্গল সিরামিক্স স্টাইল পূর্ণতা প্রাপ্ত হয়েছে। মোঙ্গল মৃৎপাত্রের ওপর চৈনিক নান্দনিক শিল্পের প্রভাব অত্যন্ত স্পষ্ট। এটি কেবলমাত্র মটিফ ধারকরা যেমন পুষ্পসমৃদ্ধ উদ্ভিদ, প্রস্ফুটিত লোটাস বা পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিকল্পনার প্রকৃতিকরণ পর্যন্ত পরিব্যাপ্ত। সুলতানাবাদ অঞ্চলে তৈরি রঞ্জিত অলঙ্করণসহ একগুচ্ছ মৃন্ময়পাত্রের উদাহরণ এই প্রসঙ্গে উপস্থাপন করা যায়। প্রাকৃতিক তরুরাজি ও ক্ষুদ্র লতা-গুল্মের মোজাইকসদৃশ প্যাটার্ন বাটি, থালা, কুজো আকারের পাত্রাদি এবং টাইলসের গোটা অবয়বের অলঙ্করণ প্রক্রিয়া সম্পন্ন করে অথবা এগুলোর সাথে সম্মিলিতভাবে উপস্থাপিত হয়ে থাকে কালো রূপালী নীল ও নীলকান্তমণি-এর রঙে।
এসব অলঙ্করণে পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে রূপালী-নীল অথবা কালো রঙে শামুকের ন্যায় পেঁচানো মটিফ। আবার কোনো কোনো ক্ষেত্রে রিলিফ-উঁচু উঁচু প্রক্ষিপ্ত-প্রক্রিয়ায় অলঙ্করণ সম্পন্ন করা হয়ে থাকে যেমন প্রত্যক্ষ করা যায় বিভিন্ন মৃৎপাত্রের অলঙ্করণে এবং তারকা-আকৃতির ও আয়তক্ষেত্রাকার টাইলসের অলঙ্করণ সজ্জায়। মোঙ্গল স্টাইলের মৃৎপাত্র চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত চলমান ছিল যদিও পরবর্তীকালের মৃন্ময়পাত্রের অঙ্গসজ্জায় কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক তরুরাজি, লতাগুল্ম, প্রস্ফুটিত পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালা প্রভৃতি বৈশিষ্ট্যাবলি মোঙ্গল মৃৎপাত্র ও টাইলসে উপস্থাপিত হতে দেখা যায়। (অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ৫ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬