পাটে শুল্কের খড়গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের ওপর একের পর এক বাণিজ্য-প্রতিকারমূলক শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে ভারত। অথচ একই সময়ে বাংলাদেশের বাজারে কমলা, আম, কলা, মাল্টাসহ বিভিন্ন ফলের আমদানি শুল্ক কমানো বা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশটি।
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশি পাটপণ্যে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর নতুন করে কাউন্টারভেইলিং ডিউটি এবং পাটপণ্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত পিইটি ফিল্মে অ্যান্টি ডাম্পিং শুল্কের সুপারিশ করা হয়। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট পণ্যে অতিরিক্ত শুল্কের চাপ টনপ্রতি ৫৮৫ ডলার পর্যন্ত পৌঁছতে পারে। ঠিক সে সময়ে ফলের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের আবদার করেছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে শুল্ক কমানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় স্বার্থ ও সার্বিক দিক বিবেচনায় তা পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত মূলত কমলা, কিন্নো, আম, খেজুর, কলা ও মাল্টাসহ বিভিন্ন তাজা এবং প্রক্রিয়াজাত ফলের ওপর শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে দেশের বাজারে এর প্রভাব নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে।
বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় ফলের ওপর শুল্কছাড় দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দেশের ফল উৎপাদক, আমদানিকারক, সাধারণ ভোক্তা এবং সরকারের রাজস্ব আয়ের ওপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা গভীরভাবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের বৃহত্তর স্বার্থের বিষয়টিও মাথায় রাখা জরুরি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় অনুরোধটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রস্তাবিত শুল্ক হ্রাসের কোনো নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)