প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের -আইনমন্ত্রী
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ সরকার প্রবাসীদের পাঠানো অর্থ ও সম্পত্তি নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে। এসব আদালতে শুধু প্রবাসীদের মামলা শুনানির ব্যবস্থা রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের কর্মসূচির মধ্যে আমরা চিন্তা করছি, প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করব। বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠনের পরিকল্পনা রয়েছে। আদালতগুলো প্রবাসীদের বিভিন্ন ধরনের সংকট সমাধানে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের যেকোনো ধরনের মামলা শুধু ওই বিশেষায়িত আদালতগুলোতে পরিচালিত হবে।
আইনমন্ত্রী বলেন, দেশে শ্রমিকদের জন্য শ্রম আদালত থাকলেও প্রবাসীদের জন্য আলাদা কোনো আদালত নেই। বিদেশে অর্থ পাঠানোর পর দেশে পরিবারের সদস্যদের কাছ থেকে সেই অর্থ ফেরত চাওয়া কিংবা সম্পত্তি কেনার পর বিরোধ তৈরি হলে প্রবাসীদের দীর্ঘদিন মামলা চালাতে হয়।
এতে বিদেশে বসে বছরের পর বছর আইনজীবীদের পেছনে অর্থ ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে মামলা নিষ্পত্তির আগেই বাদীর মৃত্যু হয়। পরে তার ওয়ারিশদের মামলা চালিয়ে যেতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)