বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সাধারণ কিউআর ও বাংলা কিউআরের পার্থক্য:
মালিকানাধীন বনাম সর্বজনীন: সাধারণ কিউআর কোডগুলো নির্দিষ্ট কোনো ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তি দ্বারা আবদ্ধ থাকে (যেমন: কেবল একটি নির্দিষ্ট অ্যাপ দিয়েই স্ক্যান করা যায়)। অন্যদিকে, বাংলা কিউআর হলো একটি সমন্বিত ও সর্বজনীন ব্যবস্থা, যেখানে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে স্ক্যান করে লেনদেন করা যায়।
খুচরা ব্যবসায়ীদের সুবিধা: সাধারণ কিউআরের ক্ষেত্রে একজন দোকানদারকে বিভিন্ন ব্যাংক বা এমএফএস-এর জন্য কাউন্টারে একাধিক কিউআর স্ট্যান্ড রাখতে হতো। বাংলা কিউআরের ক্ষেত্রে দোকানে মাত্র একটি কিউআর কোড বসালেই বিকাশ, রকেট, নগদ, উপায় কিংবা যেকোনো ব্যাংকের অ্যাপ দিয়ে পেমেন্ট গ্রহণ করা সম্ভব।
কম খরচ ও সহজ হিসাব: আলাদা কোনো পিওএস মেশিন বা একাধিক অ্যাকাউন্টের ঝামেলা না থাকায় ক্ষুদ্র ও ভাসমান বিক্রেতারাও খুব সহজে এবং কম খরচে ক্যাশলেস লেনদেনের আওতায় আসতে পারছেন।
৫টি ধাপে বাংলা কিউআর ব্যবহারের সহজ উপায়:
১. অ্যাপ নির্বাচন ও লগইন: আপনার পছন্দের যেকোনো ব্যাংক বা এমএফএস (গঋঝ) অ্যাপ ওপেন করে পিন নম্বর দিয়ে লগইন করুন।
২. স্ক্যান ফিচার নির্বাচন: অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘বাংলা কিউআর’ বিকল্পে ট্যাপ করুন।
৩. কিউআর কোড স্ক্যান: বিক্রেতা বা দোকানের কাউন্টারে থাকা বাংলা কিউআর কোডটি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন।
৪. টাকার পরিমাণ নির্ধারণ: বিক্রেতার নাম নিশ্চিত হওয়ার পর আপনি যত টাকা পরিশোধ করতে চান সেই সঠিক পরিমাণ লিখুন।
৫. পিন দিয়ে নিশ্চিতকরণ: আপনার অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করুন। সাথে সাথেই গ্রাহক ও বিক্রেতা উভয়ই মোবাইলে নিশ্চিতকরণ বার্তা পেয়ে যাবেন।
নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সতর্কতা:
পিন ও গোপনীয় তথ্য গোপন রাখুন: লেনদেন নিশ্চিত করার সময় আপনার পিন নম্বর, ওটিপি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে প্রকাশ করবেন না।
ভুয়া বা স্টিকার যাচাইকরণ: দোকানে থাকা বাংলা কিউআর কোডের ওপর অন্য কোনো ভুয়া কিউআর স্টিকার বসানো আছে কিনা তা ভালোভাবে খেয়াল করুন। স্ক্যান করার পর অ্যাপ স্ক্রিনে বিক্রেতা বা প্রতিষ্ঠানের সঠিক নাম দেখাচ্ছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
লেনদেনের নোটিফিকেশন মেলানো: টাকা পাঠানোর পর অ্যাপের কনফার্মেশন মেসেজ এবং নোটিফিকেশনে মূল টাকার অংক সঠিকভাবে জমা হলো কিনা তা সাথে সাথেই মিলিয়ে নিন।
অপরিচিত লিংকে কিউআর স্ক্যান না করা: সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জারে আসা কোনো অপরিচিত ফিশিং লিংক বা অফারের লোভে পড়ে অজানা কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












