উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে চায় ইরান
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানা গেছে। আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথি স্বাধীনতাকামীদের হামলার পর পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সামরিক পদক্ষেপ নয়, রাজনৈতিক সমাধানের আহ্বান:
গত রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, রাজনৈতিক সমাধান উপেক্ষা করে সামরিক পদক্ষেপের ওপর জোর দিলে পরিস্থিতি আরও জটিল হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মধ্যপ্রাচ্যের সংকটগুলোর সামরিক সমাধান নেই। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানে পৌঁছানোই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে ইরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
ইরান-সৌদি সম্পর্কে নতুন করে টানাপোড়েন:
ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় হওয়া চুক্তির মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর আগে সাত বছর ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিলো।
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরও বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব ও তেহরানের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। ইরান ও তাদের মিত্র বাহিনীগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবের তেলক্ষেত্রও এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানকে কৌশল পুনর্বিবেচনার আহ্বান সৌদি আরবের:
২০২৬ সালের মার্চে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ইরানকে সতর্ক করে বলেছিলো, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার বিষয়টি অনির্দিষ্টকাল সহ্য করা হবে না। সে তেহরানকে নিজেদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানায়।
এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আলোচনা শুরু হবে কি না, কিংবা এ উদ্যোগে বাস্তব অগ্রগতি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করলো এয়ার ফ্রান্স
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












