শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন
বিজ্ঞানে মুসলমানদের অবদান

মুসলমানরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: পদার্থ বিজ্ঞানে মুসলমানদের অবদান

জামীল আল-মাদানী প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৬
মুসলমানরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: পদার্থ বিজ্ঞানে মুসলমানদের অবদান

পদার্থ বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান আলোচনা করতে গিয়ে প্রথমেই যার নাম মুবারক আসে উনি হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম ইমাম, ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম (৯৬ হিজরী ১৭ই রবীউল আউওয়াল শরীফ ইছনাইনিল আযীম শরীফ থেকে ১৪৮ হিজরীর ১৪ই রজবুল হারাম ইছনাইনিল আযীম শরীফ)। মূলত: তিনি শুধু পদার্থ বিজ্ঞানই নয় বরং আধুনিক বিজ্ঞান চর্চার প্রতিটি বিষয়ের তিনি মূলভিত্তি রচনা করেছেন।


পদার্থ ও এর গঠন:

ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি ১২ বছর বয়স মুবারকে অ্যারিস্টোটলের চার মৌলিক পদার্থের তত্ত্বকে প্রত্যাখ্যান করেন এবং সেটাকে ভুল বলে প্রমাণিত করেন। এই চারটি মৌলিক পদার্থের তত্ত্বটি ১০০০ বছর ধরে পদার্থ বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয়ে আসছিলো। উনি বলেন, পৃথিবীও কোন মৌলিক পদার্থ নয় বরং এটি অনেক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এছাড়াও তিনি প্রমাণ করেন যে- পানি, বাতাস এবং আগুন এগুলো একটিও মৌলিক পদার্থ নয় বরং বিভিন্ন মৌলিক পদার্থের সংমিশ্রণ।

এর প্রায় ১১০০ বছর পর ইউরোপের বিজ্ঞানীরা আবিষ্কার করে যে, বাতাস কোন মৌলিক পদার্থ নয়। ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি বলেছিলেন, বাতাসের মধ্যে এমন অনেক মৌলিক পদার্থ আছে যা আমাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয়। এর প্রায় ১০০০ বছর পর অক্সিজেন আবিষ্কার হওয়ার পর উনার এই তত্ত্বটি মানুষ বুঝতে সক্ষম হয়।


গতিশীলতা:

এছাড়াও তিনি বলেছিলেন, “পৃথিবীর সবকিছুই, এমনকি জড় বস্তুগুলো গতিশীল যদিও আমরা তা দেখতে পাই না। কোন কিছুই গতিবিহীন নয়।”


স্বচ্ছ ও অস্বচ্ছ বস্তু:

ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে সব বস্তু কঠিন এবং আলো শোষণ করে, সেগুলো অস্বচ্ছ এবং যে সব বস্তু কঠিন এবং আলো প্রতিফলন করে সেগুলো কম বেশী স্বচ্ছ”। যখন উনাকে জিজ্ঞেস করা হয়েছিলো, একটি অস্বচ্ছ বস্তু কি শোষণ করে? উনি উত্তর দিয়েছিলেন- “তাপ”।


উড্ডয়ণ:

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

اَلَـمْ تَرَ اَنَّ اللهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللهُ عَلِيمٌ بِـمَا يَفْعَلُونَ.

অর্থ: “আপনি কি দেখেননি যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যারা আছে তারা এবং পাখা বিস্তার করা উড়ন্ত পাখি তাদেরকে মহান আল্লাহ পাক উনার তাসবীহ পাঠ করতে। প্রত্যেকেই উনার ছলাত তাসবীহ পাঠের পদ্ধতি জানে। তারা যা করে, মহান আল্লাহ পাক তিনি সে বিষয়ে সম্যক জ্ঞাত।” (পবিত্র সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪১)

মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস (১৯৪-২৭৩ হিজরী, ৮১০-৮৮৭ খৃষ্টাব্দ) সর্বপ্রথম পাখার সাহায্যে উড়ার চেষ্টা করেন। উড্ডয়নের ইতিহাসে ইবনে ফিরনাসের গ্লাইডার বিমানকে সর্বপ্রথম প্রচেষ্টা ধরা হয়।


মৌলিক কিতাবাদি:

মুসলিম বিজ্ঞানীগণ পদার্থবিদ্যার উপর অগনিত কিতাব রচনা করেছেন। তন্মধ্যে ইবনে আল-নাদিমের মতে আল-কিন্দি কমপক্ষে ২৬০টি বই লেখেন যার মধ্যে ১২টি বই পদার্থ বিজ্ঞান সম্পর্কে। তিনি তার বই On Rays (de Radiis)-এ তাপীয় অবস্থা (Heating, Cooling, View, Astral Influence), শীতলীকরণ, দর্শন, নক্ষত্রের প্রভাব ইত্যাদিকে জ্যামিতিক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করেছিলেন। জার্মান পদার্থবিদ রজার বেকন তার জ্যামিতিক এবং শরীরবৃত্তীয় আলোকবিজ্ঞানের উপর লিখিত বইগুলো থেকে শিক্ষাগ্রহণ করেছিলো।


বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ:

হিজরী ৪র্থ শতকে (খৃষ্টাব্দ ১০ম শতকে) বিজ্ঞানী ইবনুল হাইছাম পদার্থ বিজ্ঞানের অনেক মৌলিক সূত্র ও তত্ত্ব আবিষ্কার করেন। যেগুলোকে বর্তমানে নিউটনের অবদান হিসেবে বলা হয়। যেমন তিনি রিসালা ফিল-মাকান (Treatise on Place) গ্রন্থে বস্তুর গতির (জড়তা) সূত্র আলোচনা করেন। যা মূলত নিউটনের গতির ১ম স্ত্রূ নামে পরিচিত। তিনি ভরবেগের ধারনা উপস্থাপন করেন যা নিউটনের গতির ২য় সূত্রের মূল তত্ত্ব।

তিনি মাকালা ফিল-কারাসতুন (treatise on centres of gravity) গ্রন্থে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব পরিবর্তনের সাথে সাথে বস্তুর ওজন পরিবর্তনের একটি সূত্র বর্ণনা করেন। এটিই মূলত মধ্যাকর্ষণ শক্তি যা আমাদেরকে নিউটনের অবদান বলা হয়। এছাড়া তিনি মিযান আল হিকমাহ (Balance of Wisdom) গ্রন্থে বিভিন্ন ভরের মধ্যে আকর্ষণের সূত্র আলোচনা করেন যা মূলত মহাকর্ষ শক্তি নামে পরিচিত।


আল-কানুন আল মাসুদী:

হিজরী ৪র্থ শতকের বিজ্ঞানী আল বিরুনীকে জিওডেসির জনক হিসেবে গণ্য করা হয়। তিনি পৃথিবীর পরিধি সঠিকভাবে পরিমাপের জন্য একটি জটিল জিওডিক সমীকরণ সমাধান করেন। তিনি উনার বিখ্যাত এনসাইক্লোপেডিয়া “কিতাব আল-কানুন আল মাসুদী” (Masudic Canon)-তে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৩৯.৯ কি.মি. বলে উল্লেখ করেন যা পৃথিবীর আধুনিক পরিমাপকৃত ব্যাসার্ধ (৬,৩৫৯.৭ কি.মি.) থেকে মাত্র ১৬.৮ কি.মি. কম।

তিনি ত্রিকোনমিতিক গণনার সাহায্যে পৃথিবীর পরিধি অধিকতর সঠিকভাবে পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি বের করেন। তিনি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে ব্যাখ্যা করেন ‘সব জিনিসই পৃথিবীর কেন্দ্রের প্রতি আকর্ষিত’।

তিনিই আবিষ্কার করেন যে, আকাশের বস্তুগুলোর মধ্যেও অভিকর্ষ শক্তি রয়েছে। তিনি প্রথম অনুভব করেন ত্বরণ এবং পরিবর্তনশীল গতি পরস্পর সম্পর্কযুক্ত। তিনি “কিতাব আল-কানুন আল মাসুদী”তে সূর্য, চন্দ্র এবং গ্রহের গতির বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি উনার আরেকটি প্রসিদ্ধ বই আল আথহার আল বাকিয়াতে (al-Athar al-Baqia) পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সঠিক তথ্য উল্লেখ করেন।

এছাড়া তিনি কিতাব আল জহির (Book of Precious Stones) গ্রন্থে ১৮টি বিভিন্ন পাথরের ঘনত্ব সঠিকভাবে পরিমাপ করেন।

-০-


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মঙ্গল গ্রহে বরফের বুকে দেখা মিললো রহস্যময় ‘গাছের বন’! মঙ্গল গ্রহে বরফের বুকে দেখা মিললো রহস্যময় ‘গাছের বন’! ৩৩ মিনিট আগে সূর্যের সাত গুণ বড় নক্ষত্রের সঙ্গে ছোট নক্ষত্রের মিলন সূর্যের সাত গুণ বড় নক্ষত্রের সঙ্গে ছোট নক্ষত্রের মিলন ১ দিন আগে মহাকাশে ৪৯ বছরের যাত্রা, পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১ নাসার পাঠানো মহাকাশযান ভয়েজার-১ এক মাইলফলক স্পর্শ করেছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই যানটি ১৮ নভেম্বর পৃথিবী থেক… ১ দিন আগে মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী ৫ দিন আগে পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ১১ নভেম্বর, ২০২৬ চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬