শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন

বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি

আন নাফে’ প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:০৯

আল ইহসান ডেস্ক:

জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের সংকটে প্রয়োজনে আবার দায়িত্বে ডাকা হতে পারে, এমন এক লাখেরও বেশি রিজার্ভ সেনাসদস্যকে চিঠি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চিঠিতে তাদের যোগাযোগের তথ্য, বর্তমান পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্নায়ুযুদ্ধের পর এত বড় পরিসরে এ ধরনের যোগাযোগ এই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছে, যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে থাকা হুমকি বিবেচনায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। চিঠিতে কবে সামরিক দায়িত্বে যোগ দিতে হবে, এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।

চিঠির প্রাপকরা ব্রিটেনের ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ বা কৌশলগত রিজার্ভের সদস্য। তারা নিয়মিত সশস্ত্র বাহিনীতে কাজ করার পর বেসামরিক জীবনে ফিরেছে। তবে নির্দিষ্ট শর্তে তাদের আবার সামরিক দায়িত্বে ডাকা যায়। বড় ধরনের সংকটে অতিরিক্ত জনবল বা বিশেষ দক্ষতার প্রয়োজন হলে সরকার তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। গত বছরের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায়ও এই সাবেক সদস্যদের সঙ্গে আবার যোগাযোগের সুপারিশ করা হয়েছিলো।

সেনাবাহিনীর একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, কেউ সামরিক বাহিনীতে ট্যাংকচালক হিসেবে কাজ করলেও পরে বেসামরিক পেশায় এমন দক্ষতা অর্জন করে থাকতে পারে, যা এখন প্রতিরক্ষার কাজে আরও বেশি প্রয়োজন। এ কারণেই তাদের পুরনো সামরিক অভিজ্ঞতার পাশাপাশি বর্তমান পেশা ও দক্ষতার তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, এ উদ্যোগের লক্ষ্য সামরিক প্রস্তুতি বাড়ানো এবং সম্ভাব্য প্রতিপক্ষকে হামলা থেকে নিবৃত্ত রাখা।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে… ৩৫ মিনিট আগে মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা ৩৬ মিনিট আগে মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন … ৩৮ মিনিট আগে শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের ৪৭ মিনিট আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৪৮ মিনিট আগে মোদির ১২ বছরে কোণঠাসা হয়েছে মুসলিমরা : হিউম্যান রাইটস ওয়াচ আল ইহসান ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান… ১ দিন আগে সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই… ১ দিন আগে ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট ১ দিন আগে জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের আল ইহসান ডেস্ক: সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উ… ১ দিন আগে ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান ১ দিন আগে পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি ১ দিন আগে সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি ১ দিন আগে