মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
আল ইহসান ডেস্ক:
মিশরের একটি শরণার্থী গ্রামে বসবাসকারী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে পরগাছা ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার আগের অখ- ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মিশরে বসবাসরত এই নারী আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে তার পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন।
তার এখন আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্য আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে।
৯০ বছর বয়সী এই বৃদ্ধা বলেন, ‘এত ভোগান্তি ও নির্যাতন সহ্য করার পরও তারা এখন গাজাবাসীকে তাদের নিজ বাড়িঘর থেকে উৎখাত করতে চায়।’
মিশরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে নিজের নিচু ইটের বাড়িতে বসে শাম্মা আবু হোসেন এএফপিকে বলেন, ‘আমি নিজে কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা মনে আছে।’
কায়রোর উত্তর-পূর্বে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রামটি বিস্তীর্ণ ফসলের মাঠ ও সেচ খালের মধ্যে গড়ে উঠেছে। সেখানে বসেই তিনি স্মরণ করেন, কীভাবে তার পরিবার দক্ষিণ ইসরায়েলের বর্তমান বীরশেবা শহর ছেড়ে গিয়েছিলো। অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠার সময় সংঘটিত যুদ্ধের মুখে তাদের ওই এলাকা ছাড়তে হয়। ফিলিস্তিনিরা এ ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন।
এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটে তুলে মরুভূমির পথে রওনা হন। কয়েক দিন ধরে খাবার ও পানি ছাড়া পথ চলতে হয় আবু হোসেনের পরিবারকে। পথে তার মাকে হারান তিনি। শেষ পর্যন্ত তারা মিশরে পৌঁছান। যে এলাকায় তারা আশ্রয় পেয়েছিলেন, সময়ের সঙ্গে তা প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে।
এখানকার অনেকেই সারা জীবন মিশরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, নাগরিকের পরিবর্তে বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয় তাদের।
১০ সন্তানের জনক ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিশরে। আমার বাবার জন্মও মিশরে। আমার সন্তানদেরও জন্ম এখানে। কিন্তু কাগজপত্রের ক্ষেত্রে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’ তিনি জানান, আবাসনের অনুমতি নবায়নে ডলারে ফি পরিশোধ, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক খরচ তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।
ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের লুবনা শোমালি জানান, নামুলিদের মতো অভিজ্ঞতার মুখোমুখি মিশরজুড়েই বিপুল সংখ্যক ফিলিস্তিনি। এ ক্ষেত্রে তারা একা নন।
তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক ‘জবরদস্তিমূলক পরিবেশে’ আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।
গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিশরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও লক্ষাধিক ফিলিস্তিনি সেখানে পৌঁছেছেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।
আরও পড়ুন
সব ›
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
হামাসের বীরত্ব:
মোদির ১২ বছরে কোণঠাসা হয়েছে মুসলিমরা : হিউম্যান রাইটস ওয়াচ
আল ইহসান ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান…
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা
আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই…
ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট
জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
আল ইহসান ডেস্ক: সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উ…
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।