নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সেতুর গার্ডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে শাহদাত হোসেন (১৯), কামাà বাকি অংশ পড়ুন...
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বৃহৎ তথাকথিত সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের চক্রান্তমূলক উদ্যোগকে বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আপামর মুসলিম জনগোষ্ঠী। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এই দেশে হিন্দুত্ববাদীদের এই ধরণের চক্রান্ত-ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধে সরকারকে এখনই হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত স্পর্শকাতর স্থানে যেখানে ৯৯ শতাংশ শিক্ষার্থীই মুসলিম সেখানে প্রকাশ্যে হিন্দুয়ানী মূর্তি স্থাপনকে ‘হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের ৮০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য বার্গন ঘোষণা করেছে, দেশটির হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের ৯টি ভিন্ন রাজনৈতিক দলের ৮০ জনেরও বেশি সদস্য একটি যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।
প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয় নিষিদà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্à বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ উপজেলার ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। তবে স্থানীয় উ বাকি অংশ পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (IASDSAA) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিএম মুজাহিদুল কাইয়ুম ফিরোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ আজাদ উদ্দিন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অ্যালামনাই পুনর্মিলনী ও দিনব্যাপী অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উ বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। এর ফলে জাহাজ দুটি অকেজো হয়ে যায়। উভয় জাহাজে প্রায় ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল বলে জানা গেছে।
আইআরজিসি নৌবাহিনীর বরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। মাইনের আঘাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক ব বাকি অংশ পড়ুন...












