মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক:
মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও খালাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে গত বুধবার জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে, ইরান বর্তমানে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মোকাবিলা করছে, যেখানে বিশেষত খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।
যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে ইরানি বন্দরগুলোর ওপর পুনরায় নৌ-অবরোধ আরোপ করে এবং চলতি মাসের শুরুর দিকে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত পণ্যের চলাচল নিয়ন্ত্রণে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয়। এই অবরোধের চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ ইরানিদের, যেখানে ওষুধ থেকে শুরু করে নিত্যদিনের বাজার-সদাই-সর্বত্রই সরবরাহের অভাবে চড়া মূল্যস্ফীতি দেখা যাচ্ছে।
এ প্রসঙ্গে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, “দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো ছাড়া অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য খালাস ও ছাড়করণের এই বৃদ্ধি এ বার্তাই দেয় যে, শত্রুর নৌ-অবরোধ নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।” এ ধরনের সরবরাহের কোনো পরিসংখ্যান উল্লেখ না করে তিনি আরও দাবি করেন, কৌশলগত পণ্যের মজুত শক্তিশালী এবং বাজারে সরবরাহও পর্যাপ্ত আছে।
আরেফ জানান, সরকার অন্তত আগামী তিন মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।
এদিকে, পৃথক এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বাজেট বরাদ্দ এবং জ্বালানি সাশ্রয় থেকে প্রাপ্ত অর্থ আরও বেশি করে ব্যয় করার চেষ্টা করছে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (স্ট্যাটিস্টিক্যাল সেন্টার অব ইরান) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেশি ছিলো এবং বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে ৭৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে খাদ্য ও পানীয় পণ্যের দাম বছরওয়ারি হিসেবে ১১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন
সব ›
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
হামাসের বীরত্ব:
মোদির ১২ বছরে কোণঠাসা হয়েছে মুসলিমরা : হিউম্যান রাইটস ওয়াচ
আল ইহসান ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান…
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা
আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই…
ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট
জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
আল ইহসান ডেস্ক: সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উ…
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।