নদীর পানির হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ দাবি
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে। উত্তরাঞ্চলে কৃষি, সেচ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ বিপর্যয় ঠেকাতে সরকারের পক্ষ থেকে একতরফা নীতি বাদ দিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন নাগরিক সমাজের নেতারা। ন্যায্য পানির হিস্যা ও সম্মানজনক সহাবস্থানের দাবিতে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা।
ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব ও পানির ন্যায্য অধিকারের প্রসঙ্গে শামসুল হুদা বলেন, এ বাঁধ বাংলাদেশ ও ভারতের জন্য একটি মরণফাঁদ। বাঁধের ফলে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়ে শুষ্ক মৌসুমে তীব্র পানিশূন্য থাকে। পদ্মা, মহানন্দা, পুনর্ভবা, আত্রাইসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। কৃষি ও সেচ-সংকটে পরিবেশ বিপর্যয় জোরালো হয়।
১৯৯৬ সালের গঙ্গা চুক্তি হলেও বাংলাদেশ এখনো পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না উল্লেখ করে শামসুল হুদা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবিলম্বে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। একটি ‘কার্যকর ও পরিবেশসম্মত’ পানি চুক্তি করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)