শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিপ্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজেজিয়াউল আহসানের বাড়িতে আগুনসারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারাএপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতেহরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্তসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনগাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, রাত ১:৩২

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করার উদ্দেশ্যে এফডব্লিউএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারসমূহের জন্য ১১ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।

গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নির্দেশনাসমূহ:

১। ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।

২। প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে প্রেরণ করতে হবে।

৩। প্রতিটি মেডিকেল সেন্টার কর্তৃক সম্পাদিত সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

৪। মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা হবে। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর কাছ থেকে আদায় করা যাবে না।

৫। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৬। বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।

৭। প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সকল আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। মেডিকেল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে ও পর্যাপ্ত-সংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে।

৮। মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

৯। কোনো মেডিকেল সেন্টার কর্তৃক বর্ণিত শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে বিষয়গুলো মনিটরিং করা হবে।

১১। প্রত্যেক মেডিকেল সেন্টার তার প্রবেশপথের সম্মুখে দৃশ্যমানভাবে বড় আকারে বিলবোর্ড স্থাপন করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে’ আল ইহসান ডেস্ক: গাজা যুদ্ধে দখলদার ইসরাইল পরাজিত হয়েছে বলে একজন সাবেক ইসরাইলি জেনারেল যে মন্তব্য করেছে তার প্র… এইমাত্র যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এইমাত্র সরকারি স্যালাইন উৎপাদন বন্ধ ৬ বছর, তিন গুণ দামে কিনতে হচ্ছে রোগীদের! সরকারি স্যালাইন উৎপাদন বন্ধ ৬ বছর, তিন গুণ দামে কিনতে হচ্ছে রোগীদের! ১ মিনিট আগে ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন, ভাবছেন টিউলিপ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার আমলের ‘বিদ্বেষপূর্… ১৮ মিনিট আগে বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন ১৯ মিনিট আগে এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি ২২ মিনিট আগে তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ… ২৪ মিনিট আগে হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি… ২৪ মিনিট আগে ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা… ২৪ মিনিট আগে খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ… ২৫ মিনিট আগে অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ… ২৬ মিনিট আগে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী নিজস্ব প্রতিবেদক: যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, ত… ২৬ মিনিট আগে