শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিপ্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজেজিয়াউল আহসানের বাড়িতে আগুনসারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারাএপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতেহরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্তসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনগাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, রাত ১:২৮
এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। অভিযোগ উঠেছে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না। অবশ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।

২৫ বছর পর বাংলাদেশ সরকারের কাছে বিনিয়োগকারীরা উড়ালসড়কটি হস্তান্তর করবে। এর আগে টোল আদায় করে বিনিয়োগ করা অর্থ সুদাসলে তুলে নেবে বিনিয়োগকারীরা।

গোপন অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু যানবাহনের টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দিয়ে টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও রয়েছে।

প্রতিবেদনে অনুযায়ী, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায় করছে। বিডার (বতর্মানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) কাছে দেওয়া উত্তর বাড্ডার ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। তারা এফডিইইর কুড়িলের ঠিকানা থেকে কার্যক্রম চালাচ্ছে। বিডাকে এ বিষয়ে জানানো বা বিবিএর সঙ্গে পৃথক চুক্তির তথ্যও পাওয়া যায়নি। ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে প্রতিবেদনে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল-পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। বিনিয়োগকারীর অর্থের হিসাব থাকলেও সরকারের দেওয়া জমি ও পুনর্বাসনের অর্থমূল্য বিবেচনায় নেওয়া হয়নি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ… ৮ মিনিট আগে ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন, ভাবছেন টিউলিপ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার আমলের ‘বিদ্বেষপূর্… ৮ মিনিট আগে বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন ৯ মিনিট আগে তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ… ১৩ মিনিট আগে হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি… ১৪ মিনিট আগে ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা… ১৪ মিনিট আগে খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ… ১৫ মিনিট আগে অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ… ১৬ মিনিট আগে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী নিজস্ব প্রতিবেদক: যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, ত… ১৬ মিনিট আগে বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আ… ২০ মিনিট আগে পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা… ২১ মিনিট আগে কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র-প্রযুক্তি নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপা… ২১ মিনিট আগে