দৈনন্দিন ৩২বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর নাযিল হয়েছে বরকতময় কিতাব পবিত্র কুরআন শরীফ। যে প্রসঙ্গে মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “ইহা এমন একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেন তারা উহার পবিত্র আয়াত শরীফসমূহকে গভীরভাবে ফিকির করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।” (পবিত্র সূরা মুহম্মদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৪)
বাস্তবে সমাজ জীবনে সাধারণ মুসলমান তো বটেই, কার্যক্ষেত্রে আলিম দাবিদারদের মাঝেও পবিত্র কুরআন শরীফ নিয়ে ফিকিরের প্রবণতা তথা এর হাক্বীক্বত উপলব্ধির চেতনা খুবই কম পরিলক্ষিত হয়। এই উদাসীনতার দিকে নির্দেশ করে মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তারা কি পবিত্র কুরআন শরীফ সম্পর্কে ফিকির করে না?” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
মূলত, এই উদাসীনতার ভিতরই যাতে পরিচালিত হতে না হয়, সেজন্য মহান আল্লাহ্ পাক তিনি সমগ্র পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে “ইয়া তাফাক্কারুন, ইয়া তাদাব্বারুন, ইয়া কিলুন, তা’ক্বিলুন, ইয়াফক্বাহুন, তাফক্বাহুন, মুতাওয়াস্সিমীন” ইত্যাদি ফিকির সম্বলিত নির্দেশাবলী প্রদান করেছেন। যা কিনা আমাদের ফিকির করতে, সূক্ষ্ম চিন্তা করতে, আকল খাটাতে, বুদ্ধি খাটাতে, সমঝ হাছিল করতে, দূরদর্শিতার সাথে শ্রবণ করতে, সর্বোপরি চিন্তা-চেতনার জগতকে বিস্তৃত করার জন্য গভীরভাবে করে অনুপ্রাণিত। এ প্রেক্ষিতে কেবল পবিত্র সূরা ফাতিহা শরীফ নিয়েই যদি আমরা ফিকির করি, তবে সে ফিকিরলব্ধ জ্ঞানই আমাদের জন্য যথেষ্ট।
উল্লেখ্য, বিষয়বস্তুর আঙ্গিকে, গুরুত্বের বিচারে পবিত্র সূরা ফাতিহা শরীফ এক অনন্য মর্যাদাসম্পন্ন সূরা। পবিত্র কুরআন শরীফ আরম্ভ হয়েছে- পবিত্র সূরা ফাতিহা শরীফ দ্বারা। অবতরণের দিক দিয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ সূরা। বৈশিষ্ট্যের দিক থেকে এটি সমগ্র পবিত্র কুরআন শরীফ উনার সংক্ষিপ্ত সারমর্ম। পবিত্র কুরআন শরীফ উনার অবশিষ্ট পবিত্র সূরা শরীফগুলো মূলত পবিত্র সূরা ফাতিহা শরীফ উনারই বিস্তৃত ব্যাখ্যা। গুমরাহীর পথ ছেড়ে ছিরাতুল মুস্তাক্বীমের পথে পরিচালিত হওয়াই সমগ্র পবিত্র কুরআন শরীফ উনার মূলকথা। আর পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে সে বিষয়টিই দোয়ারূপে সন্নিবেশিত করা হয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণরূপে।
পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার গুরুত্ব অনুধাবন করা যায়, প্রত্যেক নামাযের প্রত্যেক রাকাতে এ পবিত্র সূরা শরীফ পাঠ করার বাধ্যবাধকতা দেখে। একজন মুসলমান দৈনিক ৫ ওয়াক্ত ফরয নামাযের ১৭ রাকাতে ১৭বার, ৩ রাকাত ওয়াজিব নামাযে ৩বার এবং ১২ রাকাত সুন্নতে মুয়াকাদ্দাহ নামাযে ১২বার, এই মোট ৩২বার কম করে হলেও এ পবিত্র সূরা শরীফ পাঠ করে থাকে।
পবিত্র কুরআন শরীফ উনার সর্বাধিক পঠিত সূরা হিসেবে সে দোয়া সারা মুসলিম জাহান উচ্চারণ করছেন প্রতিনিয়ত, অহরহ। মানুষের পক্ষ হতে মহান আল্লাহ পাক উনার নিকট প্রার্থনা ও আবেদন-নিবেদন বিষয়বস্তু সংশ্লিষ্ট পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার শেষের তিনটি পবিত্র আয়াত শরীফ উনার ভাষা হচ্ছে- “আমাদেরকে সরল পথ দান করুন, সে সমস্ত লোক উনাদের পথ, যাঁদেরকে নিয়ামত মুবারক দান করা হয়েছে। তাদের পথ নয়, যাদের প্রতি গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।”
বলাবাহুল্য, উম্মাহকে এই আদর্শের আলোকে পথ চলার উদ্দীপনা জাগানোর দায়িত্ব নীতিগতভাবে বর্তায় আলিম সমাজের উপর। কিন্তু যুগৎপৎভাবে আশ্চর্যজনক এবং দুঃখজনক হলেও সত্য যে, তথাকথিত আলিম সমাজ সে অনিবার্য কাজটিতে কেবল ব্যর্থই হচ্ছে না, সাথে সাথে তারা বিভ্রান্ত হচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। মসজিদে পবিত্র সূরা ফাতিহা শরীফ আওড়িয়ে, দোয়া কুনূত পড়ে মঞ্চে উঠে তারাই তার খিলাফ করছে। নিয়ামতপ্রাপ্তদের পথ চাইলেও তারা অনুসরণ করছে গযবপ্রাপ্তদের পথ। গণতন্ত্র, নির্বাচন, টিভি চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল ইত্যাদি করে তারা অনুসরণ করছে- ইহুদী-নাছারা তথা বিধর্মীদের পথ, হরতাল করে কাট্টা মুশরিক-হিন্দুর পথ।
সঙ্গতকারণেই তাই বলতে হয়, আজ যেসব ওলামা নামধারী ব্যক্তি গণতন্ত্র, নির্বাচন, হরতাল, টিভি চ্যানেল, ছবি, বেপর্দা-বেহায়া, হারাম ক্রিকেট ইত্যাদির পথ ধরে চলছে, তারা মূলত পবিত্র কুরআন শরীফ উনার আদর্শ, এমনকি পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার শিক্ষা থেকেও মাহরূম। অর্থাৎ সমগ্র পবিত্র কুরআন শরীফ তো অবশ্যই, এমনকি প্রতিনিয়ত পঠিত সূরা, পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার ফিকির করতেও রয়েছে তাদের অবহেলা, অনীহা-অনিচ্ছা। যাদের প্রসঙ্গে মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তারা কি পবিত্র কুরআন শরীফ উনার সম্পর্কে গভীর ফিকির করে না? নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে দেয়া হয়েছে?”
মূলত, তাদের অন্তরে সত্যিই তালা লেগে গেছে, মহর পড়ে গেছে। সুতরাং সত্যের খাতিরে, পবিত্র কুরআন শরীফ উনার নির্দেশে, পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার শিক্ষায় আমাদেরকে অন্তরে মহরবিশিষ্ট এসব নামধারী উলামাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের মুখালিফ ওলামায়ে হক্কানী-রব্বানীর সংস্পর্শে চলতে হবে। যাঁদের মর্তবা সম্পর্কে মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ ফরমান, “যারা অন্ধ ও চক্ষুষ্মান, তারা কি কখনো সমান হতে পারে?”
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১১)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বর্তমান জ্বালানী সংকটে অনেক দেশই এখন কয়লার দিকে ঝুকছে। কয়লার উপর নির্ভরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশে বিপুল পরিমাণ কয়লার মজুদ থাকার পরও রহস্যজনকভাবে তা উত্তোলনে আগ্রহ নেই সরকারের। ৭ হাজার ৮০০ মিলিয়ন টন কয়লা মজুদের দেশে কয়লার ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ কেন?
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা: ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১০)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি, পুষ্টিগুণেও ভরপুর
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (১ম পর্ব)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুধু একটি মৃত্যুর খবর, নাকি একটি সমাজের ভবিষ্যৎ?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সস্তা জনপ্রিয়তার বিপরীতে সস্তা জনরোষের পথেই কী হাটতে চায় সরকার? মাত্র ১০/১৫ হাজার কোটি টাকার জন্য ওয়াদা খেলাফ করে বিদ্যুতের দাম আবার বাড়িয়ে মূল্যস্ফীতির আগুনে আরো ঘি ঢালছে সরকার। জনভোগান্তির জুলুম থেকে সরে আসতে হবে সরকারকে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












