বিভিন্ন ষড়যন্ত্র করে দেশীয় পাথর শিল্প বন্ধ রাখা হচ্ছে।
দেশের বাইরে চলে যাচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা।
বিদেশী ঋণ করার পরিবর্তে সরকারকে দেশীয় পাথর শিল্পের বিকাশে নজর দিতে হবে
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
‘দেশের একমাত্র পাথর খনির উৎপাদন বন্ধ’ শীর্ষক খবর প্রায়ই প্রকাশিত হয়।
বিস্ফোরক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির উৎপাদন।
গত ১৯ মে ২০২৬, খবর শিরোনাম হয়- ‘বিস্ফোরকের মজুত শেষ, মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ’
অথচ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনি থেকে গত মে মাসে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টনের উপরে সর্বোচ্চ পাথর উত্তোলন করে খনির বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) দৃষ্টান্ত তৈরী করেছিলো।
মধ্যপাড়া পাথরখনি থেকে উৎপাদনের এই নতুন রেকর্ড সৃষ্টির ফলে সে বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছিলো।
দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি পার্বতীপুরের মধ্যপাড়া।
২০২৪-২৫ অর্থবছরে ২৫০ কোটি টাকার সাড়ে ৯ লাখ মেট্রিক টন পাথর বিক্রি হয়েছে।
দেশে বছরে ২০ লাখ টনের মতো পাথর-কয়লা আমদানি হতো বছর পাঁচেক আগেও। তখন মূলত ভারত ও ভুটান থেকেই স্থলবন্দর দিয়ে ট্রাকে করে আমদানি হতো এ দুটো পণ্য। কিন্তু দিন দিন চাহিদা তথা ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এখন সমুদ্রপথেও বিপুল পরিমাণে পাথর ও কয়লা আসছে। তাতে বছরে আড়াই থেকে তিন কোটি টন পাথর ও কয়লা আমদানি হচ্ছে।
আগে ছোট ছোট ব্যবসায়ী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পাথর ও কয়লা আমদানি করতেন। যখন পণ্য দুটির বাজার বড় হতে শুরু করে, তখন তা সিন্ডিকেট গড়ে তোলে কিছু বড় শিল্পগোষ্ঠী।
পাথরের বাজারের আকার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পর যুক্ত হতে শুরু করে বড় শিল্পগোষ্ঠীগুলো।
গত দু-তিন বছরে তারা এই দুটো পণ্য আমদানিতে সিন্ডিকেট তৈরি করেছে। এসব শিল্পগোষ্ঠীর মধ্যে মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ ও পারটেক্স গ্রুপ অন্যতম। সাগর ও নদীপথে নিজেদের জাহাজ ব্যবহার করে তারা বিদেশ থেকে সরাসরি পাথর ও কয়লা নিয়ে আসছে।
মূলত যেসব শিল্পগোষ্ঠীর সিমেন্ট কারখানা রয়েছে, তারা পাথর আমদানি সিন্ডিকেটে যুক্ত হচ্ছে। কারণ, রেডিমিক্স কারখানার উপাদান হিসেবে পাথর আমদানি করছে তারা। অর্থনীতির আকার যত বাড়বে, পাথর আমদানিও তত বাড়বে।
পাথর ও কয়লা বাজার ক্রমাগত বড় হওয়ায় বৃহৎ শিল্প গ্রুপগুলো নিজেদের ব্যবহারের পাশাপাশি পণ্য দুটির বাণিজ্যেও যুক্ত হচ্ছে। যেমন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) পণ্য দুটি আমদানি করে বিক্রি করছে। কয়েক বছর আগে নিজেদের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য তারা পাথর আমদানি শুরু করে। এর পরে বাণিজ্যে যুক্ত হয়।
মূলত বন্দরে বড় জাহাজে পাথর আনার পর সেখানেই, অর্থাৎ সরাসরি বড় জাহাজ থেকেই পাথর বিক্রি শুরু হয়। এ ছাড়া ডিলারদের মাধ্যমেও বিক্রি করছে বড় শিল্পগোষ্ঠীগুলো।
নিজেদের সমুদ্রগামী জাহাজ থেকে শুরু করে ছোট জাহাজ ও পণ্য পরিবহনের গাড়ি ও সরবরাহ ব্যবস্থা মজবুত থাকায় খুব সহজেই কয়লা ও পাথরের বাণিজ্যে সিন্ডিকেটের দৌরাত্ম চাপিয়ে থাকে বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো।
দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় ২ কোটি ১৬ লাখ টন। এ চাহিদার সিংহভাগ আমদানি করা হয় দুবাই, ভিয়েতনাম, ভারত ও ভুটান থেকে। আমদানীর কারণে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। উপরন্তু ব্যায় হচ্ছে ডলার।
সর্বোপরি সে সিন্ডিকেট দেশীয় পাথর শিল্পে বিভিন্ন ষড়যন্ত্র করে এমনকী আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে বিস্ফোরক আমদানী বন্ধ রাখে। বিস্ময়করভাবে ব্যবস্থাপনা পরিচালনাকে প্রলুব্ধ করে অথবা নিয়ন্ত্রণ করে বিভিন্ন কৌশলে পাথর উত্তোলন বন্ধ রাখে এই পূরো দুর্বৃত্ত চক্রকেই নির্মূল করতে সক্রিয় হতে হবে সরকারকে।
মধ্যপাড়া কঠিন শিলা দেশের নির্মাণ খাতে ব্যবহৃত পাথরের অন্যতম প্রধান উৎস। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কোম্পানির রাজস্ব আয় কমার পাশাপাশি বাজারে পাথর সরবরাহেও প্রভাব পড়তে পারে। ফলে দ্রুত অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি নিশ্চিত করে উৎপাদন পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া জরুরি। পাশাপাশি কোনো ঠিকাদার প্রতিষ্ঠান বা স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখবে, এমন লোকদের ব্যবস্থপনা পরিচালকের দায়িত্ব দেওয়া উচিত।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আ’যম শরীফ”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আকবর শরীফ” “পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ’, ‘সাইয়্যিদে ঈদে আ’যম’, ‘সাইয়্যিদে ঈদে আকবর’ ‘পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে বাধ্য করতে। ভারতীয় নীল নকশা বুঝে নিতে। ভারত ছাড়া বাংলাদেশের চলবে। কিন্তু ভারতের বাঁচতে হলে বাংলাদেশকে লাগবে।
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ন্যাটোর ধারা ৫ এ বলা হয়েছে- যদি ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হয়, তবে সকল সদস্য দেশ এটিকে নিজেদের উপর হামলা হিসেবে গণ্য করবে এবং আক্রান্ত দেশকে সাহায্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে সশস্ত্র শক্তি প্রয়োগও অন্তর্ভুক্ত। অথচ শক্তিশালী মুসলিম দেশগুলো ন্যাটোর বিপরীতে মহা অধিকতর সামরিক জোট কঠিন করে কাফির বিশ্বে নিজেদের শক্তিমত্তা সর্ম্পকে জানান দেয়না। নাউযুবিল্লাহ! প্রসঙ্গত অধিকাংশ মুসলিম শাসকগুলো প্রবৃত্তির দাস সাম্রাজ্যবাদীদের ক্রীড়ানক। কিছু মুসলিম শাসক মুসলিম বিশ্বের সামরিক জোটের কথা বলা শুরু করেছে। তবে এটি আন্তরিক বা জোরদার নয়। এবং সব মুসলিম শাসকেরও বক্তব্য নয়।
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী সর্বহারা পার্টির তাত্ত্বিকদের বই
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৫ মার্কিন কোম্পানী, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বিশাল বড় অনুলিপি এরা বাংলাদেশের গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ আম্রিকায় অর্থ পাচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। বিশাল মূলধন ও আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশ সরকারের দেয়া অতি সুবিধার কারণে এরা বাংলাদেশের শিল্পপতিদের তথা ব্যবসায়ীদের ধ্বসিয়ে দিবে।
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূয়া অস্ত্র বেঁচে টাকা লুট করতে চায় ভূয়া আম্রিকানরা মনে করে আম্রিকা যুদ্ধে সেরা অথচ মেক্সিকো, স্পেন, জার্মানসহ কয়েকটি কাফের রাষ্ট্র ছাড়া কানাডা ভিয়েতনামসহ অনেক কাফের রাষ্ট্রের কাছেও তারা শোচনীয়ভাবে হেরেছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক বছরের পর বছর চালু রেখে এক সময় বিয়ে না করলে দন্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষক হয় পুরুষ।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন চাপ আর চাপ এসব চাপকে- জনগণের নিজের মনে করতে হবে।
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি করে কার্গো এলএনজি আমদানি কথা চলছে। যা প্রতিযোগিতামূলক মূল্যে বা কম মূল্যে নির্ধারণ হয়নি। এবং এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী।
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৪৭ সালের বেনিয়া বৃটিশদের দেশবিভক্তির দোহাই দিয়ে এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের ভূখন্ড দাবী করছে উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












