নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে সারাদেশে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরেও থামেনি আওয়ামী নাশকতা। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’ নামের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আঠবাকি অংশ পড়ুন...
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি সূরা আন’আম শরীফের ৭০ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন, “ঐ সমস্ত লোকদেরকে পরিত্যাগ করুন, যারা তাদের দ্বীনকে খেল-তামাশা হিসেবে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলেছে এবং নছীহত করুন এ ব্যাপারে যে, প্রত্যেক ব্যক্à বাকি অংশ পড়ুন...
বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের ৫৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানিয়েছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ বাকি অংশ পড়ুন...
ইমেইলে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। একই ধরনের সতর্কবার্তার কথা জানিয়েছেন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। খবর আল জাজিরার।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, দেশের স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনও বিপদের ইঙ্গিত নেই। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপজুড়ে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই স্কুলগুলোতে বোমা হামলার হুমকি এলো। এর আগে ইউরোপেঠবাকি অংশ পড়ুন...
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর হতে ১০ নভেম্বর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকরা মালামালের মধ্যে রয়েছে- ৯ কেজি স্বর্ণ, ৫টি বিভিন্ন প্রকারের অস্ত্র ও ৬ রাউন্ড গুলি। এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতঠবাকি অংশ পড়ুন...
আটক ব্যক্তিরা হল- ভারতের খাসিয়া নাগরিক বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই দুই ব্যক্তি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিঠবাকি অংশ পড়ুন...












