চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর নতুন পরিকল্পনা জানালো নাসা
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর কাজে আরও একধাপ এগিয়ে গেলো নাসা। গত মঙ্গলবার নতুন করে মানুষবিহীন কিছু অভিযানের ঘোষণা দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি কিছু বাধা এলেও বড় এই প্রকল্পটি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।
নাসা জানিয়েছে, চাঁদে বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় মালপত্র পৌঁছানোর জন্য আমেরিকার তিনটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়েছে। এই কাজে নাসা প্রায় ৬০ কোটি ডলার খরচ করবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো, ভবিষ্যতে চাঁদে মানুষ যাওয়ার আগেই রোবট দিয়ে সেখানে বিভিন্ন অবকাঠামো তৈরি করে রাখা।
গত মার্চ মাসে নাসা তাদের পুরোনো পরিকল্পনা কিছুটা পরিবর্তন করে। তারা চাঁদের কক্ষপথের বদলে চাঁদের মাটিতে সরাসরি ঘাঁটি বানানোর দিকে নজর দেয়। এই উদ্যোগে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুর কাছে এই ঘাঁটিটি বানানো হবে, কারণ সেখানকার মাটিতে বরফ বা পানি আছে। নাসা জানিয়েছে, ২০২৯ সালে এর নির্মাণকাজ শুরু হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












