তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমালোচনা বিভ্রান্তি ছড়ানোর জন্য -ত্রাণমন্ত্রী
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
লালমনিরহাট সংবাদদাতা:
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এ সব বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এ সব সমালোচকদের কখনো দেখা যায়নি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘তিস্তাপাড় ভালোবাসার ১ টাকার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, তেমনি তার নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিনি আরো যোগ করেন, পদ্মা ব্যারেজের অনেক আগেই কাজের অগ্রগতি করে রেখেছিল, একনেক শুধু এটি পাস করিয়েছে। তবে তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে মারা কোনোভাবেই উচিত নয়। সীমান্তে কেউ যদি অপরাধী হিসেবেও প্রমাণিত হয়, তবে তাকে প্রচলিত আইনের আওতায় আনা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)